অপটিক্যাল ফাইবার পুড়ে যাওয়ায় রাঙামাটিতে ব্রডব্যান্ড বন্ধ

২১ সেপ্টেম্বর ২০২৪, ০১:১২ AM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০২ PM
অপটিক্যাল ফাইবার পুড়ে যাওয়ায় রাঙামাটিতে ব্রডব্যান্ড বন্ধ

অপটিক্যাল ফাইবার পুড়ে যাওয়ায় রাঙামাটিতে ব্রডব্যান্ড বন্ধ © সংগৃহীত

সহিংসতার ঘটনায় অপটিক্যাল ফাইবারের ক্যাবল আগুনে পুড়ে যাওয়ায় রাঙামাটি শহরে বন্ধ রয়েছে ব্রডব্যান্ড ইন্টারনেট সেবা কার্যক্রম। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিকাণ্ড ঘটনার পর থেকে বন্ধ হয়ে যায় ব্রডব্যান্ড ইন্টারনেট।

ব্রডব্যান্ড ইন্টারনেট না থাকলেও বিভিন্ন মোবাইল অপারেটরের নেটওয়ার্ক স্বাভাবিক থাকায় গ্রাহকরা আপাতত মোবাইল ফোন কোম্পানিগুলোর নেটওয়ার্কে তাদের কার্যক্রম চালাচ্ছেন।

রাঙ্গামাটির স্থানীয় ইয়েস নেটের পরিচালক মো. শাহীন বলেন, ‘সকালে দুই পক্ষের মধ্যে সংঘর্ষকে কেন্দ্র করে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে ফাইবার অপটিকের ক্যাবল পুড়ে যায় এবং ইন্টারনেট সেবা ব্যাহত হয়। নেট দ্রুত চালুর চেষ্টা করা হচ্ছে।’

স্থানীয় এক গ্রাহক বলেন, ‘ওয়াইফাইয়ের ওপর ভিত্তি করে পরিবারের সবাই ইন্টারনেট চালায়। নেট বন্ধ থাকায় শহরে কী হচ্ছে কিছুই জানতে পারছি না।’

সহিংস পরিস্থিতি এড়াতে দুপুর একটা থেকে রাঙামাটি পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। এতে শহরের পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে। পরিস্থিতি আপাতত শান্ত থাকলেও মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। এলাকাভিত্তিক পাহাড়া বসিয়ে নিজেদের সতর্ক ও নিরাপদ রাখার চেষ্টা চালাচ্ছে স্থানীয়রা। শহরে টহল দিচ্ছে সেনাবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা। 

দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬