৪৮ দিন পর চিকিৎসাধীন অবস্থায় আন্দোলনে গুলিবিদ্ধ নয়নের মৃত্যু

২০ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৫১ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল © সংগৃহীত

কোটা আন্দোলন চলাকালে রাজধানীর কাঁঠালবাগান ঢাল এলাকায় গুলিবিদ্ধ হয়ে আহত নয়ন মিয়া (২৫) ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে মারা যান বলে ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) মো. মাসুদ নিশ্চিত করেছেন।  

নয়ন লালমনিরহাটের আদিতমারী উপজেলার দক্ষিণ গোব্দা এলাকায় লোকমান হোসেনের ছেলে। বর্তমানে কাঁঠালবাগান এলাকায় একটি ভাড়া বাসায় স্ত্রী-সন্তান নিয়ে থাকতেন। ওই এলাকায় তিনি মোটরসাইকেলের একটি গ্যারাজে কাজ করতেন।

মেডিকেল পুলিশ ফাঁড়ির এসআই মো. মাসুদ বলেন, নয়নের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা রয়েছে।

নয়নের শ্বশুর এরশাদুল হক বলেন, গত ৪ অগাস্ট বিকেলে নয়ন কাঁঠালবাগান ঢালের একটু সামনে বাংলামোটরের রাস্তায় যাওয়ামাত্র মাথায় গুলিবিদ্ধ হয়। পরে স্থানীয়দের সহায়তায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় আজ সকাল ৭টায় ওর মৃত্যু হয়।

এক সন্তানের জনক নয়ন নিজের পরিবারে তিন ভাই ও দুই বোনের মধ্যে ছিলেন সবার বড়।

ট্যাগ: ঢামেক
যুক্তরাষ্ট্রের নাগরিকদের হজ্বে না যাওয়ার পরামর্শ দিল মার্কি…
  • ০৮ এপ্রিল ২০২৬
তামিমের নেতৃত্বাধীন কমিটিকে অবৈধ দাবি করে বিসিবিতে আইসিসির …
  • ০৮ এপ্রিল ২০২৬
বিএনপি নেতার ফিলিং স্টেশন থেকে ৫০ হাজার লিটার তেল গায়েব, ম্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ঢাবিতে নবীন শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ছাত্রদলের মিছিল
  • ০৭ এপ্রিল ২০২৬
স্বরাষ্ট্রসহ ৪ মন্ত্রী-উপদেষ্টাকে নিয়ে আপত্তিকর পোস্ট, যুবক…
  • ০৭ এপ্রিল ২০২৬
চাঁদপুরে বিয়ের দাবিতে তরুণীর অনশন, পরিবারসহ পলাতক প্রেমিক
  • ০৭ এপ্রিল ২০২৬
close