ঢাকা ওয়াসার সচিবকে অব্যাহতি

২০ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৪৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
ওয়াসা ভবন

ওয়াসা ভবন © ফাইল ছবি

ঢাকা ওয়াসার সচিবের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী শারমিন হক আমীরকে সচিব পদে অতিরিক্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) ঢাকা ওয়াসা সূত্রে এ তথ্য জানা গেছে। 

এর আগে ঢাকা ওয়াসার উপ-সচিব (প্রশাসন-১) শাহিদা কানিজ একটি অফিস আদেশ জারি করে প্রকৌশলী শারমিন হক আমীরকে সচিব পদে অতিরিক্ত দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করেন।

শাহিদা কানিজ অফিস আদেশে উল্লেখ করেন, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত ঢাকা ওয়াসার তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ধাল্লা-জামিত্রা ওয়েল ফিল্ড নির্মাণ প্রকল্পের (ফেজ-২) প্রকল্প পরিচালক এবং সচিবের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী শারমিন হক আমীরকে সচিব পদে অতিরিক্ত দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো। কর্তৃপক্ষের কাজের স্বার্থে এ আদেশ জারি করা হলো।

ট্যাগ: ঢাকা
সুস্থ আছেন মুস্তাফিজ? যা জানালেন শরিফুল
  • ১৯ এপ্রিল ২০২৬
এনসিপিতে যোগ দিলেন তিন সংগঠনের যে ৪৪ নেতাকর্মী
  • ১৯ এপ্রিল ২০২৬
ভুক্তভোগী শিক্ষার্থীদের ফল আবার প্রকাশের সিদ্ধান্ত
  • ১৯ এপ্রিল ২০২৬
প্রাথমিকের কারিকুলামে যুক্ত হতে পারে সাংস্কৃতিক কার্যক্রম
  • ১৯ এপ্রিল ২০২৬
কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট ট্রেনিং একাডেমিতে বিভিন্ন গ্রেডে চ…
  • ১৯ এপ্রিল ২০২৬
খাগড়াছড়িতে হাম-রুবেলা ক্যাম্পেইন, টিকার আওতায় আসবে ৭৯ হাজার…
  • ১৯ এপ্রিল ২০২৬