রাঙ্গামাটিতে সংঘর্ষে নিহত ১, আহত ৫০

২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:৩৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
রাঙামাটিতে সংঘর্ষের ছবি

রাঙামাটিতে সংঘর্ষের ছবি © সংগৃহীত

খাগড়াছড়ির সহিংসতা ও নিহতের ঘটনার প্রতিবাদে সহিংসতা ছড়িয়ে পড়েছে আরেক পার্বত্য শহর রাঙ্গামাটিতে। এ সময় দুপক্ষের মাঝে ধাওয়া-পাল্টা ধাওয়া, ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সকালে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৫০ জন আহত হয়েছেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাঙ্গামাটি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক সাদিয়া আক্তার এ তথ্য নিশ্চিত করেছেন। আহত অবস্থায় এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই তিনি মারা যান। এখনো তার পরিচয় জানা যায়নি। তবে তিনি চলমান সংঘর্ষে নিহত হয়েছেন বলে জেনেছি।

পুলিশ জানিয়েছে, রাঙামাটিতে সকালে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়। শহরের পরিস্থিতি স্বাভাবিক করার জন্য পুলিশ, সেনাবাহিনী, বিজিবি কাজ শুরু করেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সকালে আগাম ঘোষণা ছাড়াই কয়েক হাজার পাহাড়ি যুবক বিক্ষোভ মিছিল শুরু করে শহরের জিমনেসিয়াম হয়ে প্রধান বাণিজ্যিক এলাকা বনরূপা বাজারে এসে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে হামলা চালাতে থাকে। এতে করে ব্যাপক উত্তেজন ছড়িয়ে পড়ে পুরো শহরজুড়ে।

আরও পড়ুন: রাঙামাটিতে সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি

এরপরই লাঠিসোঁটা হাতে মাঠে নেমে পড়েন বাঙালিরাও। তাদের পাল্টা হামলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় কাঠালতলীতে অবস্থিত মৈত্রী বিহার আগুনে পুড়িয়ে দেয়া হয় বনরূপায় পাহাড়িদের কয়েকটি ব্যবসায়ী প্রতিষ্ঠান ও বাড়ি।

এদিকে, পরিস্থিতি নিয়ন্ত্রণে মাঠে নামে পুলিশ ও সেনাবাহিনী। প্রায় ৪ ঘণ্টা পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় ১৪৪ ধরা জারি করে জেলা প্রশাসন।

ট্যাগ: আন্দোলন
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬