শুক্রবারেও চলছে মেট্রোরেল

২০ সেপ্টেম্বর ২০২৪, ০৪:২২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
শুক্রবারেও চলছে মেট্রোরেল

শুক্রবারেও চলছে মেট্রোরেল © টিডিসি

রাজধানী্র সবচেয়ে দ্রুতগামী গণপরিবহন মেট্রোরেল এখন থেকে সপ্তাহের সাত দিনই চলাচল করবে। সাপ্তাহিক বন্ধের দিন শুক্রবারও চলছে মেট্রোরেল। তবে পুরো দিন নয়, বেলা তিনটা থেকে রাত পর্যন্ত চলবে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টায় উত্তরা উত্তর থেকে মতিঝিলের উদ্দেশ্যে ছেড়ে যায় মেট্রোরেল। 

বৃহস্পতিবার মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ বলেন, প্রতি শুক্রবার বেলা সাড়ে তিনটায় উত্তরা থেকে প্রথম ট্রেন ছাড়বে। আর মতিঝিল থেকে প্রথম ট্রেন ছাড়বে বেলা ৩টা ৫০ মিনিটে। উত্তরা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯টায়, মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে। শুক্রবার ১২ মিনিট অন্তর অন্তর ট্রেন চলবে।

আরও পড়ুনঃ আগামী ২০ সেপ্টেম্বর থেকে শুক্রবারেও চলবে মেট্রোরেল

মেট্রোরেলের মিরপুর-১০ স্টেশন চালুর বিষয়ে মোহাম্মদ আবদুর রউফ বলেন, স্টেশনটি দ্রুত চালুর চেষ্টা চলছে। এছাড়া ওই স্টেশনের আইটেম অনুযায়ী কোনটির কতটুকু ক্ষতি হয়েছে, সেটা নির্ধারণে কাজ চলছে। এতে আরও সাত বা আট দিন সময় লাগতে পারে। প্রতিবেদন পাওয়ার পর দরপত্রে গেলে বোঝা যাবে, আর্থিক ক্ষতির পরিমাণ কত হয়েছে।

উল্লেখ্য, গত ১৮ দিনে (শুক্রবার বাদে ১ থেকে ১৮ সেপ্টেম্বর) ৪৯ লাখ যাত্রী মেট্রোরেলে যাতায়াত করেছেন বলে জানিয়েছেন ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক। তিনি বলেন, এ সময় আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ ৩ হাজার ৮৯১ টাকা। সবচেয়ে বেশি যাত্রী ছিল গত ১২ সেপ্টেম্বর। সেদিন আয় হয়েছে ১ কোটি ৪৬ লাখ ৫৭ হাজার ৫৬৬ টাকা। যাত্রী ছিল ৩ লাখ ৪৩ হাজার ৮৯২ জন।

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬