বায়তুল মোকাররমে দুই পক্ষের সংঘর্ষ, আহত বেশ কয়েকজন

২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:৩৮ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে

বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে © সংগৃহীত

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে জুমার নামাজের সময় মারামারির ঘটনা ঘটেছে। খতিব মুফতি রুহুল আমিন নামাজের আগে বয়ান করার সময় একদল মুসল্লি তার পেছনে নামাজ পড়তে অনীহা প্রকাশ করলে উপস্থিত মুসল্লিরা এর প্রতিবাদ করেন। পরে দুই পক্ষের লোকজন হাতাহাতি ও মারামারিতে জড়ান। উদ্ভূত পরিস্থিতিতে খতিব মুফতি রুহুল আমিন নামাজ না পড়িয়ে মসজিদ ত্যাগ করেন।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে। এতে বেশ কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে ঘটনাস্থলে সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব মোতায়েন করা হয়েছে।

জানা গেছে, বায়তুল মোকাররম মসজিদের খতিব সরকার পরিবর্তনের পর প্রথমবারের মতো আজ নামাজ পড়াতে আসেন। গত ১৯ জুলাই থেকে তিনি অসুস্থতার কারণে নামাজ পড়াতে আসেননি। এরই মাঝে তাকে মিডিয়ায় পলাতক উল্লেখ করে নিউজ হয়। তার অবর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের কয়েকজন কর্মকর্তা ও ইমামগণ দায়িত্ব পালন করছিলেন।

ময়মনসিংহ মেডিকেলে ছাত্রদলের রক্তক্ষয়ী সংঘর্ষ চলছে, গুরুতর আ…
  • ১৮ এপ্রিল ২০২৬
মেস কেয়ারটেকারকে হ্যান্ডকাপ পরিয়ে মারধর, মোম গলিয়ে পোড়ানো হ…
  • ১৭ এপ্রিল ২০২৬
এক জেলায় পৃথক ঘটনায় দুই শিক্ষার্থীর মৃত্যু, নিখোঁজ এক
  • ১৭ এপ্রিল ২০২৬
তিতুমীর কলেজে বিপ্লবী ছাত্র মৈত্রীর আহ্বায়ক কমিটি গঠন
  • ১৭ এপ্রিল ২০২৬
উপকূলে লবণাক্ততা বৃদ্ধি ও মাটি-পানির দূষণ টেকসই উন্নয়নের ক্…
  • ১৭ এপ্রিল ২০২৬
ইউরেনিয়ামের বিনিময়ে ইরানের জব্দকৃত ২০ বিলিয়ন ডলারের সম্পদ ফ…
  • ১৭ এপ্রিল ২০২৬