রাঙামাটিতে সংঘর্ষের পর ১৪৪ ধারা জারি

২০ সেপ্টেম্বর ২০২৪, ০২:১৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৫ PM
রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি

রাঙ্গামাটিতে ১৪৪ ধারা জারি © সংগৃহীত

খাগড়াছড়ির দীঘিনালার ঘটনাকে কেন্দ্র করে রাঙ্গামাটিতে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ঘটনায় জড়িত উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে। এসময় বেশ কয়েকটি গাড়ি ভাংচুর ও দোকানপাটে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এই সংঘর্ষের ঘটনার কারণে ১৪৪ ধারা জারি করেছে জেলা প্রশাসন।

শহরে পুলিশ ও সেনাবাহিনীর টহল জোরদার করা হয়েছে। শুক্রবার (২০ সেপ্টেম্বর) সকালে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার সকালে খাগড়াছড়ির দীঘিনালা ঘটনাকে কেন্দ্র করে আদিবাসী ছাত্ররা বিক্ষোভ মিছিল নিয়ে রাঙ্গামাটি শহরের বনরূপা এলাকায় আসলে তারা বেশ কয়েকটি গাড়ি ও দোকানে হামলা চালায়। খবর পেয়ে বাঙালিরা প্রতিরোধের চেষ্টা করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

জানা গেছে, সংঘর্ষের ঘটনায় বেশ কিছু দোকানে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। পরে সেনবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে শহরে এখনও পরিস্থিতি থমথমে রয়েছে।

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬