সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া বুদ্ধিমানের কাজ হয়নি: মির্জা ফখরুল

১৯ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৭ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৬ PM
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

মির্জা ফখরুল ইসলাম আলমগীর © টিডিসি ডেস্ক

দেশের সব জায়গায় সেনাবাহিনীকে বিচারিক ক্ষমতা দেয়া বুদ্ধিমানের কাজ হয়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন তিনি।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে বৈষম্যবিরোধী আন্দোলনকারীদের সঙ্গে মতবিনিময় এবং হতাহতদের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেন বিএনপি মহাসচিব। অনুষ্ঠানে তিনি বলেন, সেসব এলাকা নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে, সেসব এলাকাতেই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া দরকার।

তিনি আরও বলেন, যেসব এলাকা শান্তিপূর্ণ আছে, যেখানে রাজনৈতিক নেতা-কর্মীরাই বিষয়গুলোকে নিয়ন্ত্রণ করছেন, সেখানে সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দিয়ে নতুন সমস্যা তৈরি করা সমীচীন হবে না, বুদ্ধিমানের কাজ হবে না।

বিএনপি মহাসচিব বলেন, ‘আমি অন্তর্বর্তী সরকারকে অনুরোধ করব, তারা বিষয়টি পুনর্বিবেচনা করবে। কখনই এমন কোনো ব্যবস্থা নেবেন না যা সামগ্রিকভাবে তাদের জন্য বুমেরাং হবে, দেশের মানুষের জন্য বুমেরাং হবে।’

বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬
দুর্নীতির অভিযোগে দিনাজপুর শিক্ষা বোর্ডে দুদকের অভিযান
  • ১৩ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬