বিসিএসআইআরের চেয়ারম্যান হলেন সামিনা আহমেদ

১৮ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৪ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ১২:০৮ PM
ড. সামিনা আহমেদ

ড. সামিনা আহমেদ © সংগৃহীত

বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের (বিসিএসআইআর) চেয়ারম্যান হলেন ড. সামিনা আহমেদ। তাকে যোগদানের তারিখ থেকে পরবর্তী তিন বছর মেয়াদে নিয়োগ দেয়া হয়েছে।

বুধবার (১৮ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। 

প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ আইন, ২০১৩-এর ধারা ৫(৩) ও ৫(৬) অনুযায়ী ড. সামিনা আহমেদকে যোগদানের তারিখ থেকে পরবর্তী ০৩ (তিন) বছর মেয়াদে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের চেয়ারম্যান পদে পদায়ন করা হলো।

জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও জানানো হয়।

মহানবীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে জাবিতে বিক্ষোভ, চার দফা দা…
  • ১৪ অক্টোবর ২০২৬
জেনেভা ক্যাম্পে পুলিশ-ডিবি-এপিবিএন-এসআরবির যৌথ অভিযান
  • ১৪ অক্টোবর ২০২৬
১৮ বছরে রেলের পেছনে ২ লাখ ৬৩ হাজার কোটি টাকা অপচয় হয়েছে: শে…
  • ১৪ অক্টোবর ২০২৬
পুনরায় ভেরিফিকেশন করে নিয়োগপত্র দেওয়ার আশ্বাস, কর্মসূচি স্থ…
  • ১৪ অক্টোবর ২০২৬
সন্তানসহ জাবি শিক্ষককে অবরুদ্ধ করে হত্যার হুমকির অভিযোগ ছাত…
  • ১৪ অক্টোবর ২০২৬
বিরোধী দলসহ সবাইকে নিয়ে সমঝোতার ভিত্তিতে সংবিধান সংশোধন করত…
  • ১৩ অক্টোবর ২০২৬