ভারতে বসে ষড়যন্ত্র করছে শেখ হাসিনা: সেলিমা রহমান

১৩ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪৩ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:২৯ PM
শেখ হাসিনা

শেখ হাসিনা © সংগৃহীত

স্বৈরাচার শেখ হাসিনা চুপচাপ বসে নেই, ভারতে বসে বিভিন্নভাবে ষড়যন্ত্র করে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। ১৩ সেপ্টেম্বর রাজধানীর জাতীয় প্রেসক্লাবে ‘বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত পরিবারের মাঝে জিয়া প্রজন্ম দলের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান ও আলোচনা সভায়’ প্রধান অতিথির বক্তব্যে বলেন সেলিমা রহমান।

স্বাধীনতা পেলেও আন্দোলন আমাদের চলমান রয়েছে। কারণ এখনো স্বৈরাচারের দোসররা চুপচাপ বসে নেই। তারা বিভিন্ন জায়গায় উসকানি দিয়ে বিশৃঙ্খলা এবং ঘেরাও করার চেষ্টা করছে। ভারত কোনো আগাম সতর্কবার্তা ছাড়াই ফারাক্কা বাঁধ খুলে দিয়ে উত্তরাঞ্চলকে বন্যা ভাসিয়ে দিয়েছে। প্রতিবেশী দেশ বিভিন্নভাবে তাদের ষড়যন্ত্র চক্রান্ত অব্যাহত রেখেছে। এজন্য বিভেদ নয়, সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে বলে জানান তিনি।

সেলিনা রহমান বলেন, কোটা সংস্কার আন্দোলনে বাংলাদেশের ছাত্র জনতা ও রাজনীতিবিদসহ সবাই মাঠে নেমেছিল। কারণ স্বৈরাচার সরকারকে পতন ঘটাতে হবে। গত ১৫ বছর জনগণ কথা বলতে পারেনি। তরুণ প্রজন্ম ভোটার হয়েছে কিন্তু ভোট দিতে পারেনি।

আরও পড়ুন: স্বৈরাচার হাসিনার অস্ত্র ছিল সাইবার নিরাপত্তা আইন

বারবার বিনা ভোটে ক্ষমতায় এসে অবৈধ সরকার জনগণের পেটের ওপর লাথি মেরেছে। অত্যাচার নির্যাতন করে ক্ষমতায় টিকে ছিল। ছাত্র জনতাকে নির্মমভাবে হত্যা করেছিল শুধুমাত্র ক্ষমতা ধরে রাখতে। হত্যার করার পর লাশ আগুন দিয়ে পুড়িয়েছে। গত ১৭ বছর গণতন্ত্র পুনরুদ্ধার আন্দোলনে বিএনপির অনেক নেতাকর্মী জীবন দিয়েছেন। বহু ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। তাদেরকে স্যালুট ও নিহতদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই।

অন্তর্বর্তী সরকারকে বিএনপি সব ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানিয়ে এই রাজনীতিবিদ। আমাদের লক্ষ্য একটাই, ভোটাধিকার নিশ্চিত করা। জনগণ অধিকার নিশ্চিত করার জন্য দরকার একটা নির্বাচিত সরকার। যারা জনগণের কাছে জবাবদিহিতা করবে। বিএনপি কিন্তু একবারও বলেনি তাদের ক্ষমতায় আনতে হবে।

ছাত্রদলকে ডেকে হামলার অভিযোগে ডিএফপির চিত্রগ্রাহক বরখাস্ত
  • ৩১ মার্চ ২০২৬
পে স্কেলের দাবিতে ৬৪ জেলায় কর্মসূচি পালনের ঘোষণা সরকারি কর্…
  • ৩১ মার্চ ২০২৬
অননুমোদিত দেশি-বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসের কার্…
  • ৩১ মার্চ ২০২৬
আয়কর রিটার্ন জমার শেষ দিন আজ
  • ৩১ মার্চ ২০২৬
আউটলেট ক্যাশিয়ার নিয়োগ দেবে জেন্টল পার্ক, পদ ১০, আবেদন অভিজ…
  • ৩১ মার্চ ২০২৬
পাবিপ্রবিতে কেমন ভিসি চান শিক্ষার্থীরা
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence