বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনুষ্ঠানে ছাত্রলীগের হামলা

১৩ সেপ্টেম্বর ২০২৪, ০২:২২ PM , আপডেট: ২৪ জুলাই ২০২৫, ০২:৩৩ PM
আটক ছাত্রলীগের দুই কর্মী

আটক ছাত্রলীগের দুই কর্মী © ছবি: কালবেলা

গাজীপুরের টঙ্গীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের স্মরণে কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় অনুষ্ঠানে অতর্কিত হামলা চালায় ছাত্রলীগের নেতাকর্মীরা। এতে অন্তত ১০ থেকে ১৫ জন আহত হয়েছেন।

খবর পেয়ে পুলিশ ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে। আটক ব্যক্তিরা হলেন টঙ্গীর আলহামরা গার্ডেন এলাকার জালাল উদ্দিনের ছেলে সালাহ উদ্দিন সাদিক (২১) ও খাঁ পাড়া এলাকার মো. এনামূল হকের ছেলে মামুন মিয়া (১৭)।

বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) বিকালে টঙ্গী সরকারি কলেজে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যারা শহীদ হয়েছেন, তাদের স্মরণে দ্রোহের গান ও কাওয়ালি অনুষ্ঠানের আয়োজন করা হয়। ওই অনুষ্ঠান চলাকালে বিকেল সোয়া ৫টার দিকে হঠাৎ ৩০ থেকে ৪০ জন ছাত্রলীগ কর্মী দেশীয় অস্ত্র ও চাপাতি নিয়ে অনুষ্ঠানে হামলা চালায়।

এতে প্রায় ১০ থেকে ১৫ জন ছাত্র আহত হয়। তাদের উদ্ধার করে টঙ্গী শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়। এর মধ্যে গুরুতর চারজনকে ঢাকায় স্থানান্তর করা হয়।

এ ঘটনায় পারভেজ হোসেন নামের এক ছাত্র বাদী হয়ে ৪০ জনকে শনাক্ত করে টঙ্গী পশ্চিম থানায় একটি মামলার আবেদন করেছেন বলে জানান তিনি।

টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে মামলা হচ্ছে। তারা সবাই ছাত্রলীগের সদস্য। তবে তাদের কোনো পদ পদবি নেই।

গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে গর্ভবতী নারীসহ আহত ১০
  • ১৩ জুন ২০২৬
২৫ লাখ বাড়ি, হাজারো হাসপাতাল-বিশ্ববিদ্যালয়সহ ইলন মাস্কের সম…
  • ১৩ জুন ২০২৬
ঝালকাঠিতে বিষখালী নদীতে অভিযান, নিষিদ্ধ বেহুন্দি জাল-নোঙর জ…
  • ১৩ জুন ২০২৬
ইবিতে বড় পর্দায় বিশ্বকাপ খেলা দেখানোর দাবি শাখা ছাত্রদলের
  • ১৩ জুন ২০২৬
সাফারি পার্ক ঘুরে দেখলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
  • ১৩ জুন ২০২৬
বিশ্বকাপের মঞ্চ মাতালেন বাংলাদেশী সংগীতশিল্পী, কে এই সঞ্জয়
  • ১৩ জুন ২০২৬
×