নতুন ভবিষ্যৎ গড়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ: ফলকার টুর্ক

১০ সেপ্টেম্বর ২০২৪, ১২:৫৯ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM

© সংগৃহীত

বাংলাদেশ নতুন ভবিষ্যৎ গড়ার সুযোগ পেয়েছে বলে মন্তব্য করেছেন জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ফলকার টুর্ক। তিনি বলেছেন, মানবাধিকার ও আইনের শাসনের ভিত্তিতে একটি শান্তিপূর্ণ ও অন্তর্ভুক্তিমূলক প্রক্রিয়ার দিকে এগিয়ে যেতে প্রতিশ্রুতি স্পষ্ট করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার। এর মধ্য দিয়ে দেশটি নতুন ভবিষ্যৎ গড়ার সুযোগ পেয়েছে।

সোমবার দেওয়া এক বিবৃতিতে ফলকার টুর্ক এ কথা বলেন। তিনি বলেন, বাংলাদেশে সম্প্রতি যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তা যাচাইয়ে একটি স্বাধীন তথ্যানুসন্ধান মিশন পরিচালনা, জবাবদিহি নিশ্চিত করা, সমঝোতার প্রক্রিয়া এগিয়ে নেওয়া এবং জরুরি সংস্কারকাজের ক্ষেত্রে বাংলাদেশকে সহযোগিতা দেওয়া হবে।

গত ১ জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা যাচাইয়ে একটি নিরপেক্ষ ও স্বাধীন তথ্যানুসন্ধান মিশন পরিচালনার জন্য সম্প্রতি ফলকার টুর্ককে আহ্বান জানান অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। জাতিসংঘের একটি অগ্রবর্তী দল ২২ আগস্ট থেকে ২৯ আগস্ট বাংলাদেশ সফর করে। হাইকমিশনারের দপ্তর থেকে আরও তথ্যানুসন্ধান দলের বাংলাদেশ সফরের কথা রয়েছে।

ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার অফ দ্য ইয়ার ২০২৬-এর বিজয়ী ছবিগুলো
  • ১৪ অক্টোবর ২০২৬
সব হিসাব চুকিয়ে ঢাবি থেকে চূড়ান্তভাবে আলাদা হলো সেন্ট্রাল ই…
  • ১৪ অক্টোবর ২০২৬
নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধা…
  • ১৪ অক্টোবর ২০২৬
সালাহউদ্দিন আহমেদের মৃত্যুতে রাজনীতিতে শূন্যতা তৈরি হলো : র…
  • ১৪ অক্টোবর ২০২৬
জাতীয় মঞ্চে স্বর্ণজয় হাবিপ্রবির শিক্ষার্থী স্নেহার
  • ১৪ অক্টোবর ২০২৬
‎ঢাবি প্রক্টর অফিসে শিক্ষার্থীদের অবস্থান, তালা দেওয়ার আল্ট…
  • ১৪ অক্টোবর ২০২৬