থানা থেকে পালালেন যুবলীগ কর্মী, অতঃপর...

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৭:০৪ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM
পুলিশ

পুলিশ © সংগৃহীত

চট্টগ্রামের লোহাগাড়া থানা থেকে যুবলীগের এক কর্মী আসামি পালিয়ে গেছেন। এ ঘটনায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশেদুল ইসলামসহ পুলিশের চার সদস্যকে থানা থেকে প্রত্যাহার করা হয়েছে।

সোমবার (৯ সেপ্টেম্বর) এ ঘটনার পর ওসিকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। একই সঙ্গে থানায় নতুন ওসিকে পদায়ন করা হয়েছে।

চট্টগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আবু তৈয়ব মো. আরিফ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয় বাসিন্দা ও থানা সূত্রে জানা গেছে, সোমবার ভোরে উপজেলার কলাউজান ইউনিয়নের বাংলা বাজারের দক্ষিণ পাশের বাহাদুরপাড়া এলাকা থেকে হত্যাসহ একাধিক মামলার আসামি যুবলীগের কর্মী সাইফুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করেন স্থানীয় লোকজন। কিন্তু থানা থেকে ওই আসামি পালিয়ে গেছেন বলে জানায় পুলিশ।

আসামি কীভাবে পালিয়ে গেলেন, জানতে চাইলে ওসি রাশেদুল ইসলাম গণমাধ্যমকে জানান, অগ্নিসংযোগের পর থানা এখনো অরক্ষিত। প্রায় ৩০ জন লোক ওই যুবলীগের কর্মীকে নিয়ে থানায় আসেন। তারা তাকে মারধর করার চেষ্টা করছিলেন। তখন দায়িত্বরত পুলিশ কনস্টেবল ক্ষুব্ধ জনসাধারণকে দূরে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন। এই সুযোগে ওই আসামি পালিয়ে যান।

বিসিএসের মৌখিক পরীক্ষা বিশ্বাসযোগ্য করার পরামর্শ জনপ্রশাসন …
  • ১৩ এপ্রিল ২০২৬
তরুণদের প্রোডাক্টিভ সময় বিসিএস নষ্ট করছে : ডা. জাহেদ
  • ১৩ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে একদিনে ৬ ম্যাচ আয়োজনের পরিকল্পনা
  • ১৩ এপ্রিল ২০২৬
বিপিএলে নাসুমের বকেয়া পারিশ্রমিক বিতর্ক, মুখ খুললেন সেই ফাহ…
  • ১৩ এপ্রিল ২০২৬
সাতক্ষীরা সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি
  • ১৩ এপ্রিল ২০২৬
৫ মিনিট বিরতি দিয়ে টানা ৭ ঘণ্টা পরীক্ষা, শিক্ষার্থীদের ক্ষোভ
  • ১৩ এপ্রিল ২০২৬