শাহজালাল বিমানবন্দরের নাম পরিবর্তনের দাবিতে মানববন্ধন

০৯ সেপ্টেম্বর ২০২৪, ০৩:১৩ PM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৮ AM
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে © সংগৃহীত

২০১০ সালের ১৫ ফেব্রুয়ারি জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর করার সিদ্ধান্ত অনুমোদন দেয় বিগত সরকারের মন্ত্রিসভা। তবে এবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করে পূর্বের নামে ফেরত আনার দাবি জানিয়েছে স্থানীয় এলাকাবাসী। 

সোমবার (৯ সেপ্টেম্বর) সকালে বিমানবন্দর এলাকায় মানববন্ধন করে এই দাবি জানায় এলাকাবাসী।

মানববন্ধনে তারা  জানায়, কোনো কারণ ছাড়া স্বৈরাচারি সরকার জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরের নাম পরিবর্তন করেছিল। ছাত্র-জনতার অভ্যুত্থানের মাধ্যেম স্বৈরাচারী সরকারের পতন হলেও রয়ে গেছে তাদের অনেক অনায্য কর্মকাণ্ড। তাই অন্তবর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে এলাকাবাসীর দাবি, অবিলম্বে বিমানবন্দরের নাম পরিবর্তন করে আগের নাম ফিরিয়ে দেয়ার।

এ সময় বিমানবন্দর এলাকার বিভিন্ন শ্রেণি পেশার মানুষ এই মানববন্ধনে অংশগ্রহণ করে। এছাড়াও ছাত্র-জনতার অভ্যুত্থানে নিহতদের মাগফেরাত কামনা ও পরিবারের প্রতি সমবেদনা জানান বক্তারা।

ট্যাগ: জাতীয়
নির্বাচন কমিশনের সিদ্ধান্ত হয় ‘গুলশান’ থেকে: সারজিস
  • ২২ এপ্রিল ২০২৬
বয়স সংশোধন ইস্যুতে বড় সুখবর পাচ্ছেন মাদ্রাসা শিক্ষকরা
  • ২২ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রী জানালেন সংসদ চাইলে পুরাতন সারের ডিলার বাদ দিয়…
  • ২২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামের ‘সেরা উইকেট’ নিয়েও অনিশ্চয়তা, তবু আত্মবিশ্বাসী …
  • ২২ এপ্রিল ২০২৬
আপনি কি সরকারি দলে যোগ দিয়েছেন? হান্নান মাসউদকে স্পিকার
  • ২২ এপ্রিল ২০২৬
চবির শাটলে উঠে ছাত্রদলের নামে স্লোগান বহিরাগত পলিটেকনিক শিক…
  • ২২ এপ্রিল ২০২৬