লাইফ সাপোর্টে শিল্পী মুস্তাফা মনোয়ার

০৯ সেপ্টেম্বর ২০২৪, ১২:৩৮ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:২৯ AM
শিল্পী মুস্তাফা মনোয়ার

শিল্পী মুস্তাফা মনোয়ার

লাইফ সাপোর্টে রয়েছেন বাংলাদেশের ‘পাপেটম্যান’ হিসেবে খ্যাত শিল্পী মুস্তাফা মনোয়ার। বর্তমানে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন তিনি। গত ১ সেপ্টেম্বর ছিল তার ৮৯তম জন্মদিন। 

পারবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে শারীরিক নানা সমস্যায় ভুগছেন তিনি। ভুগছিলেন নিউমোনিয়া ও প্রোস্টেট ক্যান্সারে।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিছুদিন আগে চিকিৎসার জন্যে মুস্তাফা মনোয়ার ভারতের দিল্লিতে গিয়েছিলেন। সেখান থেকে প্রোস্টেট ক্যান্সারের চিকিৎসা করানোর পর দেশে ফিরে সুস্থ ছিলেন। সম্প্রতি তিনি বাসায় মাথা ঘুরে পড়ে গেলে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। শনিবার (৭ সেপ্টেম্বর) শারীরিক অবস্থা আরও খারাপ হলে তাকে নেয়া হয় লাইফ সাপোর্টে।

মুস্তাফা মনোয়ার বাংলাদেশের একজন গুণী চিত্রশিল্পী। এ দেশে পাপেট শিল্পের বিপ্লব ঘটেছে তার হাত ধরেই। একারণে তাকে ‘পাপেটম্যান’ হিসেবে অভিহিত করা হয়। 

ট্যাগ: জাতীয়
প্রথম দেখায় মনে হয়েছিল মায়ের শোক, কিন্তু ঘটনা আরো গভীরে
  • ১৪ অক্টোবর ২০২৬
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশত…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফেনী ডায়াবেটিস হাসপাতালে ৫ পদে নিয়োগ, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১৪ অক্টোবর ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আহ্বান রাষ্ট্রপতির
  • ১৪ অক্টোবর ২০২৬
ডিলারশিপ পেল ছাত্রদল নেতার প্রতিষ্ঠান, প্রতিবাদ জানিয়ে বিএন…
  • ১৪ অক্টোবর ২০২৬
নেহার ‘ওয়ান পিস’ লেখা লাল টি-শার্টের মাহাত্ম্য কী? কীসের প্…
  • ১৪ অক্টোবর ২০২৬