সাগরে লঘুচাপ, বন্দরে ৩ নম্বর সতর্কতা

০৮ সেপ্টেম্বর ২০২৪, ০৮:৪০ AM , আপডেট: ২৬ জুলাই ২০২৫, ১০:৩৪ AM
বন্দরে ৩ নম্বর সতর্কতা

বন্দরে ৩ নম্বর সতর্কতা © সংগৃহীত

পশ্চিম-মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থান করা লঘুচাপটি সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়েছে। বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় দেশের চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। এটি আজ রোববার নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৭ সেপ্টেম্বর) আবহাওয়ার এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের সই করা ওই সতর্কবার্তায় বলা হয়, পশ্চিমমধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উত্তরপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত লঘুচাপটি উত্তর দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপ আকারে একই এলাকায় অবস্থান করছে। এটি আরও ঘনীভূত হয়ে আজ নিম্নচাপে পরিণত হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, লঘুচাপটির প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। এই অবস্থায় উত্তর বঙ্গোপসাগর, বাংলাদেশের উপকূলীয় এলাকা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

অধিদপ্তর বলছে, এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর এলাকায় বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। পাশাপাশি দেশের উপকূলীয় অঞ্চলসহ সমুদ্র বন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এই অবস্থায় দেশের সব সমুদ্রবন্দরকে সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। 

আবহাওয়া অধিদ্প্তরে বলা হয়েছে, শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারি বৃষ্টি হতে পারে।

আগামী ৫ দিনে সারা দেশে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে। এ সময় তাপমাত্রাও কিছুটা কমতে পারে।

ট্যাগ: জাতীয়
পবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি সফিকুল, সাধারণ সম্পাদক মুশত…
  • ১৪ অক্টোবর ২০২৬
ফেনী ডায়াবেটিস হাসপাতালে ৫ পদে নিয়োগ, আবেদন ২৫ অক্টোবর পর্য…
  • ১৪ অক্টোবর ২০২৬
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের আহ্বান রাষ্ট্রপতির
  • ১৪ অক্টোবর ২০২৬
ডিলারশিপ পেল ছাত্রদল নেতার প্রতিষ্ঠান, প্রতিবাদ জানিয়ে বিএন…
  • ১৪ অক্টোবর ২০২৬
নেহার ‘ওয়ান পিস’ লেখা লাল টি-শার্টের মাহাত্ম্য কী? কীসের প্…
  • ১৪ অক্টোবর ২০২৬
যুব উন্নয়নের প্রশ্নফাঁসের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে তদন্ত প্রত…
  • ১৪ অক্টোবর ২০২৬