স্পিকার পদ থেকে শিরীন শারমিনের পদত্যাগ 

০২ সেপ্টেম্বর ২০২৪, ০১:৩৫ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM

© সংগৃহীত

শেখ হাসিনার সরকারের পদত্যাগের ২৭ দিন পর জাতীয় সংসদের স্পিকার থেকে পদত্যাগ করেছেন শিরীন শারমিন চৌধুরী। সোমবার (২ সেপ্টেম্বর) তিনি রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের কাছে তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। বঙ্গভবন সূত্রে বিষয়টি জানা গেছে।

এর আগে ছাত্র-জনতার অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন। এরপর রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেন। ৮ আগস্ট অন্তর্বর্তী সরকার শপথ নেয়।

উল্লেখ্য, ২০০৮ সালের নির্বাচনে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর স্পিকার নির্বাচিত হন আবদুল হামিদ। তাঁকে রাষ্ট্রপতি নির্বাচিত করা হলে ২০১৩ সালের ৩০ এপ্রিল স্পিকার নির্বাচিত হন শিরীন শারমিন। এর পর থেকে টানা তিনি এই দায়িত্বে ছিলেন।

গত ৭ জানুয়ারি বিএনপিবিহীন নির্বাচনে আওয়ামী লীগ জয়ী হয়ে সরকার গঠনের পর শিরীন শারমিন চৌধুরীকে আবার স্পিকার নির্বাচিত করা হয়।

দেশে গত ১৬ জুলাই থেকে ৫ আগস্ট ও সরকার পতনের পরে সহিংসতায় ৭৬০ জনের মৃত্যু হয়েছে। গুলি করে মানুষকে হত্যার ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে মামলা হচ্ছে।

শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধেও মামলা হয়েছে। রংপুরে গুলিবিদ্ধ হয়ে স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) নিহত হওয়ার ২৭ আগস্ট শিরীন শারমিন চৌধুরী, সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশিসহ ১৭ জনের বিরুদ্ধে হত্যা মামলা করা হয়।

মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে মামলাটি করেছেন রংপুর শহরের পূর্ব গণেশপুর এলাকার নিহত মুসলিম উদ্দিনের স্ত্রী দিলরুবা আক্তার (৩২)। হত্যা মামলায় গ্রেপ্তার হয়ে কারাগারে রয়েছেন টিপু মুনশি।

শিরীন শারমিন চৌধুরী রংপুর-৬ আসন থেকে নির্বাচিত হয়ে সংসদ সদস্য হয়েছিলেন।

ইসিতে এনডিপির নিবন্ধন পেতে প্রধানমন্ত্রী বরাবর খোলাচিঠি এনড…
  • ২২ এপ্রিল ২০২৬
ব্যবহৃত প্লাস্টিক দিয়ে ‘ইকো-পেন’ পেলেন বুটেক্স শিক্ষার্থীরা
  • ২২ এপ্রিল ২০২৬
পুলিশের ১৩ ডিআইজি-অতিরিক্ত ডিআইজিকে বাধ্যতামূলক অবসরে পাঠাল…
  • ২২ এপ্রিল ২০২৬
তেলের লাইনে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
  • ২২ এপ্রিল ২০২৬
ডোপ টেস্টে পজেটিভ, তদন্তের মুখে পাকিস্তানি ক্রিকেটার
  • ২২ এপ্রিল ২০২৬
‘প্রধান শিক্ষকের ভুলে’ এসএসসিতে অংশ নিতে পারলেন না জান্নাতি
  • ২২ এপ্রিল ২০২৬