মঞ্জুর হলো না টিপু মুনশির জামিন আবেদন, কারাগারে পাঠানোর নির্দেশ

০২ সেপ্টেম্বর ২০২৪, ১১:০৪ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কারাগারে

সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি কারাগারে © সংগৃহীত

হত্যার অভিযোগে রাজধানীর বাড্ডায় দায়ের করার মামলায় সাবেক বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। 

সোমবার (২ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসানের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। এদিন সকাল ৭টায় ৪ দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করা হয়। 

এরপর এ মামলার তদন্ত শেষ না হওয়ায় পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা বাড্ডা থানার উপ-পরিদর্শক মো. রেজাউল আলম। এসময় তার আইনজীবী জামিন চেয়ে শুনানি করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে গত বুধবার ২৮ আগস্ট রাতে রাজধানীর গুলশান-১ থেকে টিপু মুনশিকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। পরদিন বৃহস্পতিবার তাকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে তোলার পর পুলিশের পক্ষ থেকে আট দিনের রিমান্ড আবেদন করা হয়। সেদিন শুনানি শেষে আদালত তার চার দিনের রিমান্ড মঞ্জুর করেন।

উল্লেখ্য যে, বৈষম্যবিরোধী আন্দোলনে গত ১৭ জুলাই বাড্ডার প্রগতি সরণিতে গুলিতে নিহত হন সুমন সিকদার। এ ঘটনায় সুমনের মা মোসা. মাছুমা ২০ আগস্ট বাড্ডা থানায় হত্যা মামলা করেন। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান করে ১৭৯ জনকে আসামি করেন।

একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬