ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারতের ভিসা নিষেধাজ্ঞার খবরটি ভুয়া

০২ সেপ্টেম্বর ২০২৪, ০৯:৫১ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৪ PM
কোটা সংস্কার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছয় ছাত্রনেতা

কোটা সংস্কার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছয় ছাত্রনেতা © সম্পাদিত

বাংলাদেশের ছয় ছাত্রনেতার ওপর ভারত ভিসা নিষেধাজ্ঞা দিয়েছে, এমন একটি খবর বিভিন্ন গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে এ খবরটি ভুয়া বলে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক খবরে জানানো হয়েছে। দেশটির সরকারি কর্মকর্তাদের বরাতে এ তথ্য জানিয়েছে গণমাধ্যমটি। যে ছয় ছাত্রনেতার নাম এসেছে, তারা দু’দফা কোটা সংস্কার এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সঙ্গে যুক্ত ছিলেন।

ইন্ডিয়া টুডের খবরে বলা হয়েছে, সম্প্রতি বাংলা ভাষার গণমাধ্যমে বাংলাদেশের ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারতের ভিসা নিষেধাজ্ঞার কথা বলা হয়েছে। ভারতবিরোধী অবস্থানের কারণে তাদের বিরুদ্ধে এমন ব্যবস্থা নেওয়া হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়েছে। তবে সরকারি কর্মকর্তারা বলেছেন, এটি ‘ভুয়া নিউজ’।

নাম আসা ছয় ছাত্রনেতার মধ্যে রয়েছেন, ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের একাংশের সভাপতি নুরুল হক নুর, ছাত্র শক্তির আহবায়ক আখতার হোসেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম, সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ, সারজিস আলম এবং নুসরাত তাবাসসুম।

আরো পড়ুন: ভ্যানে কতজনের লাশ স্তূপ করেছিল পুলিশ, যাদের পরিচয় পাওয়া গেল

যদিও এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান, তারা এ ধরনের খবর গণমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যমে জেনেছেন। এ ছাড়া নিষেধাজ্ঞার বিষয়ে কিছু জানেন না। দেশের কোনো প্রতিষ্ঠানও প্রতিষ্ঠানও কিছু বলেনি। তারা এটিকে গুরুত্ব দিচ্ছেন না।

একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজা দেখিয়ে শিবিরের নবীনবরণ বন্ধ করলেন তিতুমীর অধ্যক্ষ, মন…
  • ১৫ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক কংক্রিট প্রতিযোগিতায় আইইউটির সাফল্য 
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসের গেজেটে নাম নেই ১০৫ জনের
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫ বিসিএসের চূড়ান্ত গেজেট প্রকাশ, সুপারিশ পেলেন ১৭০২ জন
  • ১৪ অক্টোবর ২০২৬
রাকসুর মেডিক্যাল ক্যাম্পে সাড়ে ৫ হাজার শিক্ষার্থীকে ৪০ লাখ …
  • ১৪ অক্টোবর ২০২৬