মাতারবাড়ি বিদ্যুৎ প্রকল্পের পরিচালক বিমানবন্দরে আটক

০১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৩৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
আবুল কালাম আজাদ

আবুল কালাম আজাদ © সংগৃহীত

মহেশখালী মাতারবাড়ি কয়লাবিদ্যুৎ প্রকল্পের পরিচালক আবুল কালাম আজাদকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়েছে। রবিবার (১ সেপ্টেম্বর) দুপুর ১টার দিকে তাকে আটক করা হয় বলে বিমানবন্দরের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। 

জানা যায়, শনিবার (৩১ আগস্ট) সকাল ১১টার সময় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে পাচারকালে নৌবাহিনীর একটি টিম বিদ্যুৎ কেন্দ্রের ৪ নম্বর জেটিঘাট থেকে বার্জে উত্তোলনকালে ২টি কন্টেইনারে থাকা ক্যাবল জব্দ করে। এসময় ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়।

এরপর জিজ্ঞাসাবাদে সংশ্লিষ্ট এমডি আবুল কালামসহ অনেকের নাম বেরিয়ে আসে। পরে এমডি আবুল কালাম আজাদসহ ৮ জনকে আসামি করে মামলা করা হয়। সেই মামলায় আবুল কালাম আজাদকে বিমান বন্দর থেকে গ্রেপ্তার করা হয় বলে মহেশখালীতে কর্মরত নৌবাহিনীর কর্মকর্তারা নিশ্চিত করেছেন।

এদিকে হাজার কোটি টাকা দুর্নীতি ও প্রকল্পের স্ক্র্যাপ-তামা ক্যাবল চুরির সিন্ডিকেটের প্রধান হয়ে কাজ করেছিলেন আটক এমডি আবুল কালামসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারী। সেই সিন্ডিকেট স্থানীয় মাতারবাড়ির কয়েকজন ব্যবসায়ী জড়িত আছেন বলে অভিযোগ রয়েছে। 

ট্যাগ: আটক
ভিসাধারীদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস
  • ২৭ জুন ২০২৬
বিশ্বকাপে নকআউট পর্ব নিশ্চিত ২৭ দলের, দেখুন কবে কোন দলের খে…
  • ২৭ জুন ২০২৬
দুই বছরের মেয়েকে বাঁচাতে ধ্বংসস্তূপেই থমকে গেল মায়ের জীবন
  • ২৭ জুন ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৪৩ বস্তা টাকা, চলছে গণনা
  • ২৭ জুন ২০২৬
আশুলিয়ায় জমি বিক্রি না করায় মালিকের ওপর হামলার অভিযোগ বিএনপ…
  • ২৭ জুন ২০২৬
শিক্ষার্থীদের ডিম-রুটি মিলল প্রধান শিক্ষিকার ব্যাগে
  • ২৭ জুন ২০২৬