ভিসাধারীদের নতুন সতর্কবার্তা দিল মার্কিন দূতাবাস

২৭ জুন ২০২৬, ১১:৫৪ AM
ঢাকাস্থ মার্কিন দূতাবাস

ঢাকাস্থ মার্কিন দূতাবাস © টিডিসি সম্পাদিত

যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সরকারি সুবিধার অপব্যবহার বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়লে বিদেশি নাগরিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সতর্ক করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এমন ক্ষেত্রে অনভিবাসী (নন-ইমিগ্র্যান্ট) ভিসা বাতিল এবং ভবিষ্যতে ভিসা পাওয়ার অযোগ্য হওয়ার মতো পদক্ষেপ নেওয়া হতে পারে।

শনিবার (২৭ জুন) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, কোনো বিদেশি দর্শনার্থী যদি যুক্তরাষ্ট্রের করদাতাদের অর্থে পরিচালিত সুবিধার অপব্যবহার করেন বা সেগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়েন, তাহলে তাকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হতে পারে।

এতে আরও বলা হয়, অনভিবাসী ভিসাধারীরা এ ধরনের সুবিধার অপব্যবহার করলে তাদের ভিসা বাতিল করা হতে পারে। পাশাপাশি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও তারা অযোগ্য বিবেচিত হতে পারেন।

মার্কিন দূতাবাস যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বিদেশি নাগরিকদের নিজ নিজ ভ্রমণ ব্যয় বহনের জন্য প্রস্তুত থাকারও আহ্বান জানিয়েছে। দূতাবাসের ভাষ্য, যুক্তরাষ্ট্রে ভ্রমণের আগে প্রত্যেক ভিসাধারীর নিশ্চিত হওয়া উচিত যে, তিনি নিজের খরচ নিজেই বহন করতে সক্ষম।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9