আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসলেন স্বাস্থ্য উপদেষ্টা

০১ সেপ্টেম্বর ২০২৪, ০৫:১৫ PM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ PM
বৈঠকে বসলেন স্বাস্থ্য উপদেষ্টা

বৈঠকে বসলেন স্বাস্থ্য উপদেষ্টা © সংগৃহীত

ঢাকা মেডিকেল কলেজে (ঢামেক) হাসপাতালে হামলার প্রতিবাদ ও নিরাপত্তার দাবিতে কর্মবিরতিতে থাকা চিকিৎসকদের সঙ্গে বৈঠকে বসেছেন স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। আজ রবিবার বিকেল ৩টার দিকে প্রথমে ঢামেকের সভাকক্ষে আন্দোলনরত চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন সমন্বয়ক সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহ। 

সেখানে ঢামেক হাসপাতালের চলমান পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। পরে পৌনে ৪টার দিকে হাসপাতালে যান স্বাস্থ্য উপদেষ্টা নূর জাহান বেগম। তিনি পরিচালকের কক্ষে চিকিৎসক ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়কও তাতে অংশ নেন। 

বৈঠকে উপদেষ্টা বলেন, যেকোনো জায়গায় কিছু হলেই চিকিৎসকদের ওপর হামলা হয়। এটা আমার কাছে খুব খারাপ লাগে। আপনাদের কথা শুনতে এসেছি। আমিও সমব্যথী।

তিনি বলেন, আমি আপনাদের মায়ের মতো, মায়ের কাছে কিছু লুকাতে নেই। আপনারা বলেন, আমি স্বাস্থ্য খাতের সংস্কার করতে চাই।

এর আগে দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা হামলার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনার অঙ্গীকার করে চিকিৎসকদের দেওয়া ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি তুলে নেওয়ার আহ্বান জানান।

চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে নুরজাহান বেগম বলেন, দুটি আলাদা তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির সুপারিশ বাস্তবায়ন করা হবে।

ঢামেক হাসপাতালে গতকাল শনিবার রাতে তিন দফায় হামলা ও মারধরের ঘটনা ঘটে। এরপর রাতেই কাজ বন্ধ করে দেন ইন্টার্ন চিকিৎসকরা। অন্য ডাক্তাররা তাদের কর্মবিরতিতে সংহতি জানালে রোববার সকাল থেকে হাসপাতালের সব বিভাগে চিকিৎসা সেবা বন্ধ হয়ে যায়।

যে কারণে পাকিস্তানকে শাস্তিতে দিতে পারবে না আইসিসি
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
রিজার্ভ ৩৩ বিলিয়ন ডলার ছাড়াল
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
১০ টাকার নতুন নোট বাজারে আসছে আজ
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
লক্ষ্মীপুরে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত সন্ত্রাসী গ্রেপ…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
বিশ্বকাপ শুরুর আগ মুহূর্তে স্কোয়াডে বড় পরিবর্তন আনল শ্রীলঙ্…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬
চায়ের আড্ডা: তরুণদের কণ্ঠ, নতুন রাজনীতি এবং বাংলাদেশের ভবি…
  • ০৩ ফেব্রুয়ারি ২০২৬