বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী সংগ্রহ বন্ধ করল আস-সুন্নাহ ফাউন্ডেশন

০১ সেপ্টেম্বর ২০২৪, ১১:১০ AM , আপডেট: ২৭ জুলাই ২০২৫, ০৫:৫৫ PM
আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কার্যক্রম

আস-সুন্নাহ ফাউন্ডেশনের ত্রাণ বিতরণ কার্যক্রম © সংগৃহীত

বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী গ্রহণ করা বন্ধ করার ঘোষণা দিয়েছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। রোববার (১ সেপ্টেম্বর) স্বেচ্ছাসেবী সংস্থাটির ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়েছে।

ফেসবুকে এক পোস্টে আস-সুন্নাহ ফাউন্ডেশন বলেছে, বন্যার্তদের জন্য ত্রাণসামগ্রী গ্রহণ করা আমরা বন্ধ করে দিয়েছি। শুকনো খাবার, পানি, পোশাক ইত্যাদি সব ধরনের ত্রাণসামগ্রী আমাদের অফিসে না আনার জন্য বিনীতভাবে অনুরোধ করা হচ্ছে।

আরো পড়ুন: আন্দোলনে আহত ২১৯ জন এখনও সিএমএইচে চিকিৎসাধীন

ভারত থেকে নেমে আসা ঢল ও টানা বর্ষণে দেশের পূর্বাঞ্চলের কয়েকটি জেলায় বন্যা দেখা দেয়। এরপর থেকে ত্রাণ বিতরণ কার্যক্রম শুরু করে আস-সুন্নাহ ফাউন্ডেশন। ত্রাণ সংগ্রহের পাশাপাশি নগদ অনুদান সংগ্রহ করা হচ্ছিল। তবে বন্যা কমে আসায় ত্রাণসামগ্রী সংগ্রহ বন্ধ করল সংস্থাটি।

পুলিশ ভেরিফিকেশনে রাজনৈতিক বৈষম্য ও হয়রানির প্রতিবাদ ইবি ছা…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ডিআইইউতে নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা প্রমাণিত হলে ব্যবস্থা ন…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
অন্তত শিক্ষার্থীদের সঙ্গে বিএনপির এমন বেঈমানী চিন্তাতীত: আব…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
ভেরিফিকেশনে কেন বাদ, প্রার্থীকে কারণ জানানোর দাবি ছাত্রশিবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাকসু প্রার্থিতা প্রত্যাহারের বিনিময়ে বন্ধুসহ ট্যুরের অফার …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
উপাচার্য পুনর্বহালের দাবিতে শিক্ষক সমিতির একাত্মতায় কর্মবি…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬