৩ সেপ্টেম্বরের মধ্যে লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ জমা দিতে বলল পুলিশ 

২৭ আগস্ট ২০২৪, ০৯:০০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২১ AM
বাংলাদেশ পুলিশ

বাংলাদেশ পুলিশ © লোগো

ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় লুন্ঠিত অস্ত্র ও গোলাবারুদ আগামী ৩ সেপ্টেম্বরের মধ্যে জমা দিতে বলেছে বাংলাদেশ পুলিশ। কারো কাছে লুণ্ঠিত অস্ত্র ও গোলাবারুদ থাকলে তা ৩ সেপ্টেম্বরের মধ্যে নিকটস্থ থানায় জমা দিতে বলা হয়েছে। এসময়ের মধ্যে অস্ত্র ও গুলি জমা না দিলে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানানো হয়েছে পুলিশের পক্ষ থেকে। 

মঙ্গলবার (২৭ আগস্ট) রাতে বাংলাদেশ পুলিশের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে এ নির্দেশনা দেয়া হয়েছে। 

এতে বলা হয়, সম্প্রতি বাংলাদেশ পুলিশের বিভিন্ন থানা-ইউনিট-ডিউটিস্থল থেকে অস্ত্র ও গোলাবারুদ লুটপাটের ঘটনা ঘটেছে। লুট হওয়া কিছু অস্ত্র ও গোলাবারুদ ইতোমধ্যে উদ্ধার করা হয়েছে। লুণ্ঠিত অবশিষ্ট অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার কার্যক্রম অব্যাহত রয়েছে।

এতে আরও বলা হয়, কোন ব্যক্তির কাছে এ ধরনের অস্ত্র ও গোলাবারুদ রক্ষিত থাকলে আগামী ৩ সেপ্টেম্বর ২০২৪ তারিখের মধ্যে নিকটস্থ থানায় জমা দেওয়ার জন্য অনুরোধ করা হল। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬