ফারাক্কা ব্যারেজের গেট খুলে দেওয়ায় পদ্মা নদীর পানি বাড়ছে

২৬ আগস্ট ২০২৪, ০৯:২৬ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৩ AM
পদ্মা নদীর পানি

পদ্মা নদীর পানি © ফাইল ছবি

ফারাক্কা ব্যারেজের ১০৯টি গেট খুলে দেওয়ার ফলে নাটোরের লালপুরে পদ্মা নদীতে ২ সেন্টিমিটার পানি বেড়েছে। পদ্মানদীর লালপুর অংশে পানি এখনো বিপৎসীমা অতিক্রম করেনি। বর্তমানে বিপৎসীমার ১ দশমিক ৮ মিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

সোমবার (২৬ আগস্ট) সন্ধ্যায় গণমাধ্যমের সাথে আলাপকালে এ তথ্য জানান নাটোর পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রফিকুল আলম চৌধুরী। 

এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার পাংখা এলাকা দিয়ে ভারতের গঙ্গা নদী পদ্মা নাম ধারণ করে বাংলাদেশে প্রবেশ করেছে। এই পয়েন্টে সোমবার ভোর ৬টা ও সকাল ৯টায় পানির উচ্চতা পাওয়া গেছে ২০.৪৮ মিটার। বিকেল ৩টায় তা হয় ২০.৫০ মিটার। পাংখায় পদ্মার পানির বিপৎসীমা ২২.৫ মিটার।

অন্যদিকে রাজশাহী নগরের বড়কুটি পয়েন্টে পদ্মা নদীর পানির বিপৎসীমা ১৮.৫ মিটার। সেখানে সোমবার ভোর ৬টায় পানির উচ্চতা পাওয়া গেছে ১৬.২৭ মিটার। সকাল ৯টায় পানির উচ্চতা আরো ১ সেন্টিমিটার বেশি পাওয়া যায়। বিকেল ৩টায় পানির উচ্চতা পাওয়া যায় ১৬.৩০ মিটার।

রাজশাহীর শহর থেকে ২০ কিলোমিটার দূরে চারঘাট উপজেলার সারদায় পদ্মার পানির বিপৎসীমা ১৬.৯২ মিটার। সোমবার ভোর ৬টায় এখানে পানির উচ্চতা ১৫.০৫ মিটার এবং সকাল ৯টা ও বিকেল ৩টায় পানির উচ্চতা পাওয়া গেছে ১৫.০৬ মিটার। এখন রাজশাহীর বড়কুঠি পয়েন্টে পদ্মার পানি বিপৎসীমার ১.৭৫ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

নদী তীরবর্তী বাসিন্দা লিমন ইসলাম জানান, ফারাক্কার গেট খুলে দেওয়ায় নদীতে পানি বাড়তে শুরু করেছে বলে জানতে পেরেছি। পানি বাড়ায় চরাঞ্চলের ফসলও ডুবতে শুরু করেছে। ফলে আমরা আমদের ফসল নিয়ে দুঃচিন্তায় আছি।

হামে আক্রান্ত হয়ে সপ্তম শ্রেণির ছাত্রীর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে ফিরেছেন মির্জা আব্বাস, শারীরিক অবস্থা নিয়ে যা বললেন সহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে পুলিশ ক্যাডার ঢাবি ছাত্রলীগ নেত্রী, সমালোচনার …
  • ১৫ অক্টোবর ২০২৬
মন্ত্রীর অগোচরে খাদ্য গুদাম পরিদর্শনে গিয়ে চাকরি হারালেন এপ…
  • ১৫ অক্টোবর ২০২৬
একটা প্রজন্ম সম্পূর্ণরূপে ধ্বংস হয়ে গেছে—সেলিনা রহমান এমপি
  • ১৫ অক্টোবর ২০২৬