মেট্রোরেলের নতুন সময়সূচি প্রকাশ

২৪ আগস্ট ২০২৪, ০৫:১০ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM
মেট্রোরেল

মেট্রোরেল © সংগৃহীত

দীর্ঘ ৩৭ দিন বন্ধ থাকার পর কাল রবিবার (২৫ আগস্ট) থেকে আবার চালু হচ্ছে মেট্রোরেল। শনিবার (২৪ আগস্ট) মেট্রোরেল চলাচলের নতুন সময়সূচি জানিয়েছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের উপপ্রকল্প পরিচালক (গণসংযোগ) তরফদার মাহমুদুর রহমানের সই করা নতুন সময়সূচি অনুযায়ী উত্তরা থেকে সকাল ৭টা ১০ মিনিটে প্রথম ছাড়বে মেট্রোরেল। আর সর্বশেষ মেট্রো ছাড়া হবে রাত ৮টা ৩০ মিনিটে। এ ছাড়া মতিঝিল থেকে সকাল ৭টা ৩০ মিনিটে প্রথম ছাড়বে মেট্রোরেল। এখান থেকে সর্বশেষ মেট্রো ছাড়বে রাত সোয়া ৯টায়। প্রতি ১০ মিনিট, ৮ মিনিট, ১২ মিনিট পরপর ছাড়া হবে মেট্রোরেল। 

এর আগে ডিএমটিসিএল জানায়, বৃহস্পতি ও শুক্রবার পরীক্ষামূলকভাবে চালানো হয়েছে মেট্রোরেল। এতে লাইনে কোনো সমস্যা দেখা যায়নি। কিছু কারিগরি ইস্যু নিয়ে কাজ করছে। রবিবার থেকে মেট্রোরেল চালু হলেও মেরামত ও সংস্কারের প্রয়োজনীয়তা থাকায় আপাতত কাজীপাড়া ও মিরপুর-১০ স্টেশনের কার্যক্রম বন্ধ থাকবে।

কারিগরি শিক্ষার্থীদের ৭১ শতাংশই পড়ছেন বেসরকারি প্রতিষ্ঠানে
  • ১৫ অক্টোবর ২০২৬
কর অঞ্চল-১ চট্টগ্রামে ২৬ জনবল নিয়োগ, আবেদন অনলাইনে
  • ১৫ অক্টোবর ২০২৬
টুর্নামেন্টের সীমানায় বল যাওয়াকে কেন্দ্র করে নজরুল বিশ্ববিদ…
  • ১৫ অক্টোবর ২০২৬
জেলের সন্তানের পুলিশ হওয়া হলো না, বিসিএস গেজেটে নেই ঢাবির চ…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় রাবি ছাত্রদলের কর্মসূচি বয়কট
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রশ্নফাঁসে আলোচিত আবেদের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড
  • ১৫ অক্টোবর ২০২৬