ফুটবল খেলা নিয়ে দ্বন্দ্বে কিশোরকে কুপিয়ে হত্যা

২৪ আগস্ট ২০২৪, ১১:৩৪ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM
চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল © ফাইল ছবি

চাঁদপুরে ফুটবল খেলাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে এক কিশোরকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ কিশোর গ্যাং সদস্যরা। শুক্রবার (২৩ আগস্ট) রাতে শহরের চেয়ারম্যান ঘাট এলাকায় এই ঘটনা ঘটে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মুহসিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন। 

জানা গেছে, নিহত মো. শাহিন (১৬) শহরের ব্যাংক কলোনী এলাকার মৃত স্বপন সরকারের ছেলে। শাহিন শ্রমিকের কাজ ও অটোরিকশা চালাত।

নিহত শাহিনের ভাগ্নে আব্দুর রহমান শুভ বলেন, গত ২১ আগস্ট শহরের ব্যাংক কলোনী কালার মাঠ নামক স্থানে ফুটবল খেলাকে কেন্দ্র করে সিনিয়র-জুনিয়র দ্বন্দ্বে জড়ায় দুই পক্ষের কিশোররা। ওই সময় শান্ত নামের এক কিশোরের সঙ্গে শাহিনের কথা কাটাকাটি হয়। 

এরই জেরে ৪০-৫০ জন কিশোর পরিকল্পিতভাবে হামলা চালিয়ে  শাহিনের গলাসহ শরীরের বিভিন্ন স্থানে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। ওই সময় শাহিনের সঙ্গে থাকা ফাহিম নামের আরেকজন ছেলেকেও কুপিয়ে আহত করে তারা। আহতদের উদ্ধার করে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতাল নিয়ে আসলে চিকিৎসক শাহীনকে মৃত ঘোষণা করেন। আর গুরুতর আহত জিহাদুল ইসলাম ফাহিমকে (১২) উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়।

শাহিনের মা সাজেদা বেগম বলেন, ‘আমার ছেলে কি এমন করেছে তাকে মাইরা ফেলতে হবে। আমার এই ছেলে ছাড়া আর কেউ নাই। আমি ছেলে হত্যার বিচার চাই।’ 

চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক মুনসুর আহমেদ বলেন, হাসপাতালে আনার পূর্বেই ওই কিশোরের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়েছে।

চাঁদপুর মডেল থানার ওসি শেখ মুহসিন আলম বলেন, ‘আমরা প্রাথমিক তদন্ত করে জানতে পারি ফুটবল খেলায় সিনিয়র-জুনিয়র নিয়ে কিশোরদের মধ্যে দ্বন্দ্ব হয়। বাকিটা পুরো তদন্ত সাপেক্ষে বলা যাবে। শাহিনের পরিবার এখনো মামলা করেনি। পরিবারের পক্ষ থেকে অভিযোগ আসলেই আমরা ব্যবস্থা গ্রহণ করব।’ বর্তমানে মরদেহ হাসপাতাল থেকে থানা হেফাজতে আনা হয়েছে বলেও জানান পুলিশের এ কর্মকর্তা।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬