বন্যার কারণে ফ্লাইট মিস, টিকিট রি-ইস্যু করার নির্দেশ

২৪ আগস্ট ২০২৪, ১১:০৬ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:২৯ AM
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর © ফাইল ছবি

দেশে চলমান বন্যা পরিস্থিতির কারণে ফ্লাইটের টিকিট কেটেও শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসতে পারেননি, তাদের টিকিট বিনামূল্যে রি-ইস্যু বা রি-বুক করার সুযোগ দেওয়ার নির্দেশনা দিয়ে ৩৯টি এয়ারলাইনসকে চিঠি দেওয়া হয়েছে।

শুক্রবার (২৩ আগস্ট) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ এক চিঠিতে এই নির্দেশনা দিয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন মো. কামরুল ইসলাম স্বাক্ষরিত চিঠিতে বলা হয়েছে, দেশের বর্তমান বন্যা পরিস্থিতিতে বাংলাদেশের অনেক যাত্রী বিমানবন্দরে আসতে প্রতিকূলতার সম্মুখীন হচ্ছেন। অনেকেই তাদের আন্তর্জাতিক ফ্লাইট ধরতে পারছেন না। 

এই পরিস্থিতিতে এয়ারলাইনসগুলোকে তাদের যাত্রীদের সহযোগিতা করার অনুরোধ করা হচ্ছে। এছাড়াও যাত্রীদের জন্য এয়ারলাইনসগুলোকে ২৪ ঘণ্টা যাত্রীসেবা নিশ্চিত এবং বন্যাকবলিত এলাকার যাত্রীদের ফ্লাইটের টিকিট বিনামূল্যে পরিবর্তনের জন্য অনুরোধ করা হচ্ছে।

এক্ষেত্রে যদি কোনো এয়ারলাইনস গড়িমসি করে সরাসরি অভিযোগ করতে ০৯৬১৪০১৩৬০০ নম্বরে যোগাযোগের জন্য যাত্রীদের আহ্বান করা হয়েছে।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬