তীব্র স্রোতে সেতুতে ধস, যোগাযোগ বন্ধ আখাউড়া-কসবা সড়কে

২৩ আগস্ট ২০২৪, ০৪:৫২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
তীব্র স্রোতে সেতুতে ধস, যোগাযোগ বন্ধ আখাউড়া-কসবা সড়কে

তীব্র স্রোতে সেতুতে ধস, যোগাযোগ বন্ধ আখাউড়া-কসবা সড়কে © সম্পাদিত

পানির তীব্র স্রোতে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আরও একটি সেতু আংশিক ধসে পড়েছে। এতে সেতুটি দিয়ে যান চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় আখাউড়ার সঙ্গে কসবা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। এ ছাড়াও সেতুর পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি মাটি থেকে সরে যাওয়ায় ওই এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও সরজমিনে গিয়ে দেখা যায়, পাহাড়ি ঢলের তীব্র স্রোতের পানি বয়ে যাচ্ছে দেবগ্রাম ও মোগড়া ইউনিয়নের নয়াদিলের সেতুটির নিচ দিয়ে। বৃহস্পতিবার (২২ আগস্ট) মধ্যরাতেই ঝুঁকির মধ্য পড়ে সেতুটি। পানির তীব্র স্রোতে ধসে পড়ে সেতুটির এক পাশের দেয়াল। 

এতে আতঙ্কিত হয়ে পড়ে স্থানীয় লোকজন। পরে ওই এলাকার জনপ্রতিনিধিরা এসে গাছ ফেলে যোগাযোগ বন্ধ করে দেন। ফলে আখাউড়ার সঙ্গে কসবা উপজেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে।

 আরও পড়ুন: বন্যায় এখন পর্যন্ত ১৩ জনের মৃত্যু, ৯ লাখ পরিবার পানিবন্দি

এছাড়াও বৃহস্পতির দুপুর থেকেই পৌর এলাকার দেবগ্রামে নতুন নির্মাণ হওয়া একটি সেতুটির দক্ষিণ অংশ থেকে মাটি সরে যায়। এ অবস্থায় একপাশ দিয়ে যান চলাচল বন্ধ রাখা হয়েছে। এখানেও দুটি বৈদ্যুতিক খুঁটির নিচ থেকে মাটি সরে গেছে।

তা ছাড়া সেতু দুটির পাশে থাকা বৈদ্যুতিক খুঁটি মাটি থেকে সরে যাওয়ায় সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হয়েছে। ফলে কয়েকটি এলাকা বিদ্যুৎহীন হয়ে মানুষ দুর্ভোগে পড়েছেন।

এ বিষয়ে আখাউড়া উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি জানান, সেতুর বিষয়ে তিনি অবগত আছেন। ঝুঁকি থাকায় সেখানে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।

পাবনায় বিদেশি রিভলবার-গুলিসহ যুবক গ্রেপ্তার
  • ২০ এপ্রিল ২০২৬
সিট সংকট সমাধানে ভিসির সঙ্গে ‘উত্তপ্ত’ বাক্য বিনিময় ডাকসু জ…
  • ২০ এপ্রিল ২০২৬
জামায়াতসহ ১১ দলের নারী এমপি প্রার্থীরা মনোনয়নপত্র জমা দেবেন…
  • ২০ এপ্রিল ২০২৬
রিজার্ভ ট্যাংক পরিষ্কার করতে নেমে শ্রমিকের মৃত্যু
  • ২০ এপ্রিল ২০২৬
পরবর্তী এসএসসি পরীক্ষা ‘ডিসেম্বরে’
  • ২০ এপ্রিল ২০২৬
দেশে এভিয়েশন পেশার ভবিষ্যৎ নিয়ে ইউএপি ও এভিয়ানোমিক্সের যৌথ …
  • ২০ এপ্রিল ২০২৬