থানায় দ্রুত অভিযোগ নিতে নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

২৩ আগস্ট ২০২৪, ০৩:৫৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
থানায় দ্রুত অভিযোগ নিতে নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের

থানায় দ্রুত অভিযোগ নিতে নির্দেশনা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের © ফাইল ছবি

দেশের সকল থানায় দ্রুত যেকোনো অভিযোগ গ্রহণ করে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার ব্যাপারে নির্দেশনা দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার (২১ আগস্ট) মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের জ্যেষ্ঠ সচিব ড. মোহাম্মদ আবদুল মোমেন স্বাক্ষরিত এক পরিপত্রে এই নির্দেশনা জারি করা হয়। আজ শুক্রবার এই পরিপত্রের বিষয়ে জানা যায়। 

পরিপত্রে উল্লেখ করা হয়েছে—প্রাপ্ত বিভিন্ন অভিযোগ ও সংবাদ মাধ্যমে প্রকাশিত সংবাদে জননিরাপত্তা বিভাগ অবহিত হয়েছে যে, কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো থানায় জিডি বা এফআইআর বা মামলা গ্রহণে অসম্মতি জ্ঞাপন বা বিলম্ব করা হচ্ছে। এক্ষেত্রে দ্রুত প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে; পরীক্ষা-নিরীক্ষা ও তদন্ত কার্যক্রম দীর্ঘায়িত করা যাবে না।

আরও পড়ুন: স্মরণকালের ভয়াবহ বন্যায় বিপর্যস্ত ১২ জেলায় মৃত বেড়ে ১৩

পরিপত্রে বলা হয়, বাংলাদেশ পুলিশ জননিরাপত্তা নিশ্চিতকরণে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান তার মর্যাদা পুনঃপ্রতিষ্ঠাকল্পে জনসাধারণের বিভিন্ন অভিযোগ দ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬