৪ শতাধিক মানুষ উদ্ধার করতে সক্ষম হয়েছি: তাসরিফ

২৩ আগস্ট ২০২৪, ০২:২৫ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
তাসরিফ খান

তাসরিফ খান © ফাইল ছবি

জনহিতকর কাজ করে বারবার প্রশংসিত হয়েছেন তরুণ সংগীতশিল্পী ‘কুঁড়েঘর’ ব্যান্ডের ভোকাল তাসরিফ খান। ২০২২ সালে সিলেটের বন্যায় ব্যাপক উদ্যোগ ছিল তার। এবারও এক মুহূর্ত দেরি না করে ইতোমধ্যেই লক্ষ্মীপুর হয়ে ফেনীতে পৌঁছে গেছেন তিনি। সঙ্গে নিয়ে গেছেন স্পিডবোট।

সেখান থেকে সামাজিক মাধ্যম ফেসবুক পোস্টে তিনি জানিয়েছেন, প্রথম দিন শেষে বিকেল থেকে রাত পর্যন্ত ২টি স্পিডবোট দিয়ে ফেনীর লস্করহাট থেকে আমরা ৪০০’র বেশি মানুষকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।

তাসরিফ বলেন, এখানকার ডিসি মহোদয়ের নেতৃত্বে , ছাত্রদের সাপোর্ট, লোকাল সাপোর্ট ও রোভার স্কাউটের সহযোগিতায় এই কার্যক্রম করা সম্ভব হয়েছে।

আরও পড়ুন: কুমিল্লা-চট্টগ্রাম অঞ্চলে ঝড়ো বৃষ্টির আভাস

শুক্রবার (২৩ আগস্ট) ভোর থেকে ১৮টা বোট নিয়ে ছাগল নাইয়া, ফুলগাজী, পশুরাম এবং আরও দুর্গম এলাকাগুলোতে ঢুকবেন বলেও জানান এই তরুণ।

এখানেই শেষ নয়। তিনি ফেনীর বন্যাদুর্গতদের পরিস্থিতির আপডেট জানিয়ে আরো একটি পোস্টে লিখেছেন,  কয়েক শত বোট ট্রাকে করে ফেনীতে ঢুকেছে। শুক্রবার (২৩ আগস্ট) ভোর থেকে বড় পরিসরে উদ্ধার কার্যক্রম এবং ত্রাণ বিতরণ চলবে।

৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকেরা নতুন পে স্কেলে বেতন পাবেন কবে, কী বলছে…
  • ১৫ অক্টোবর ২০২৬
‘সবার আগে বাংলাদেশ’ কনসার্টে ছাত্রদলের দু’পক্ষের সংঘর্ষ, আহ…
  • ১৫ অক্টোবর ২০২৬
৪৫তম বিসিএসে গেজেটবঞ্চিতদের সংবাদ সম্মেলনের ডাক
  • ১৫ অক্টোবর ২০২৬
পাকিস্তানের পেশোয়ারে স্কুলের ছাদ ধসে অন্তত ১৭ শিশুর মৃত্যু
  • ১৫ অক্টোবর ২০২৬