শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট বাতিল

২২ আগস্ট ২০২৪, ০৮:৫৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট বাতিল

শেখ হাসিনাসহ সাবেক মন্ত্রী-এমপিদের লাল পাসপোর্ট বাতিল © ফাইল ছবি

সাবেক প্রধানমন্ত্রী, তার উপদেষ্টা, সাবেক মন্ত্রিসভার সদস্য, সদ্য বিলুপ্ত জাতীয় সংসদের সব সদস্যের ব্যবহৃত কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে। বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এছাড়া যেসব ব্যক্তি কোনও পদে অধিষ্ঠিত থাকার কারণে কূটনৈতিক পাসপোর্ট পাওয়ার যোগ্য বলে বিবেচিত হয়েছিলেন, কূটনৈতিক পাসপোর্ট গ্রহণ করেছেন এবং ওই পদে তাদের নিয়োগ বা কর্মকালের অবসান ঘটলে তাদের এবং তাদের পরিবারের সদস্যদের কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহার করা হয়েছে। 

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার ফয়সল হাসানের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কূটনৈতিক পাসপোর্ট প্রত্যাহারের ভিত্তিতে সাধারণ পাসপোর্ট ইস্যুর ক্ষেত্রে অনুসরণীয় নীতিমালা জারি করা হয়েছে। এ সংক্রান্ত নীতিমালা জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগ।

আরও পড়ুন: শেখ হাসিনাকে ডুবিয়েছেন জয়-কাদেরদের ‘গ্যাং অব ফোর’

নীতিমালায় আরও বলা হয়েছে—এসব ব্যক্তির মধ্যে যারা সাধারণ পাসপোর্টের জন্য আবেদন করবেন, অন্তত দুটি তদন্ত সংস্থার প্রতিবেদনের ভিত্তিতে তাদের অনুকূলে সাধারণ পাসপোর্ট ইস্যু করা যেতে পারে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদফতরের মহাপরিচালক বরাবর বৃহস্পতিবার (২২ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা ও সেবা বিভাগের বহিরাগমন-৪ শাখার উপ-সচিব মো. কামরুজজামানের সই করা চিঠিতে এ তথ্য জানানো হয়।

তবে কেউ যদি কূটনৈতিক পাসপোর্ট সমর্পণ না করেন, তাহলে আইনগত কী ব্যবস্থা নেওয়া হবে, সেটা নির্দেশনায় উল্লেখ করা হয়নি।

৭ বছরের সাধনা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা স্বপ্নের পর আমা…
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ অক্টোবর ২০২৬
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬