বাঁধ বন্ধ-শেখ হাসিনাকে ফেরতসহ ভারতীয় দূতাবাসে গণঅধিকার পরিষদের সাত দাবি

২২ আগস্ট ২০২৪, ০৬:৩৭ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩০ AM
মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচিতে গণঅধিকার পরিষদের নেতারা ও শিক্ষার্থীরা

মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন কর্মসূচিতে গণঅধিকার পরিষদের নেতারা ও শিক্ষার্থীরা © সংগৃহীত

ভারতীয় দূতাবাসে গিয়ে আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারতে যেসব বাঁধ খুলে দিয়েছে সেগুলো বন্ধ করা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের জন্য বাংলাদেশে ফেরত পাঠানো ও সীমান্তে বাংলাদেশি নাগরিকদের হত্যা বন্ধ করাসহ সাত দফা দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ ও শিক্ষার্থীরা।

ভারতের ত্রিপুরায় বাঁধ খুলে দেওয়ার কারণে বাংলাদেশের সৃষ্ট বন্যার প্রতিবাদ জানিয়েছে গণঅধিকার পরিষদ ও শিক্ষার্থীরা। এরই পরিপ্রেক্ষিতে মার্চ টু ইন্ডিয়ান হাইকমিশন পালন করে সংগঠনটির নেতাকর্মীরা। এরপর সংগঠনটি শিক্ষার্থীদের পক্ষ থেকে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ঢাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসে গিয়ে সাত দফা দাবি উপস্থাপন করেন। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান।

বৃহস্পতিবার  (২২ আগস্ট) বিকালে রাজধানীর নতুন বাজার এলাকায় অবস্থিত ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের কাছে সাত দফা দাবি উপস্থাপন করে প্রতিনিধি দলটি। সাত দফা দাবি লিখিত আকারে ভারতীয় দূতাবাসের কর্মকর্তাদের দেওয়া হয়।

আরও পড়ুন : ভারত না জানিয়ে বাঁধ খুলে দেওয়ায় বাংলাদেশে বন্যা ‘বিপর্যয়কর’

ভারতীয় দূতাবাস থেকে ফিরে গণঅধিকার পরিষদের সদস্য সচিব ফারুক হাসান বলেন, আমরা ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষকে জানিয়েছি তারা যেন বাংলাদেশের সীমান্ত লাগোয়া অভিন্ন নদীগুলোর যেসব বাঁধ খুলে দিয়েছে তা দ্রুত বন্ধ করে দেয়। তারা যদি ২৪ ঘণ্টার মধ্যে আমাদের এই দাবি না মানে তাহলে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করব। ভারতীয় দূতাবাস কর্তৃপক্ষ আমাদের জানিয়েছে তারা আমাদের দাবিগুলো সে দেশের সরকারকে জানাবে।

আরও পড়ুন : বাঁধ খুলে দিয়ে ভারত অমানবিকতার পরিচয় দিয়েছে : নাহিদ

এর আগে বৃহস্পতিবার (২২ আগস্ট) দুপুর আড়াইটার দিকে রাজধানীর শাহজাদপুরের কনফিডেন্স সেন্টারের সামনে থেকে এ মার্চ শুরু হয়।

৭ বছরের সাধনা, অসংখ্য নির্ঘুম রাত আর বুকভরা স্বপ্নের পর আমা…
  • ১৫ অক্টোবর ২০২৬
দেশে শীত নামবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর
  • ১৫ অক্টোবর ২০২৬
ঘাটাইল ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে ৩ পদে চাকরি, আবেদন ১৫ দি…
  • ১৫ অক্টোবর ২০২৬
সব স্কুল-কলেজের ম্যানেজিং কমিটি গঠনের কার্যক্রম স্থগিত
  • ১৫ অক্টোবর ২০২৬
৩ হাজার শিক্ষকের পিএইচডি অর্জনে সহায়তার উদ্যোগ ইউজিসির, গবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
অধ্যক্ষ নিয়োগ দেবে ঢাকা কমার্স কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬