আ. লীগ নিষিদ্ধের রিট শুনানি আজ, সতর্ক অবস্থানে পুলিশ

২২ আগস্ট ২০২৪, ১১:১৬ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩১ AM
পুলিশের অবস্থান

পুলিশের অবস্থান © সংগৃহীত

আন্দোলন চলাকালে ছাত্র-জনতাকে নির্বিচার হত্যাকাণ্ডে জড়িত থাকার দায়ে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দলটির নিবন্ধন বাতিল চেয়ে করা রিট আবেদনের ওপর শুনানি আজ (বৃহস্পতিবার)। এ শুনানি ঘিরে যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় সারাদেশে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। 

পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠন নিষিদ্ধ ঘোষণার রিটের সম্ভাব্য শুনানি-পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতি ও সহিংস কর্মকাণ্ড মোকাবিলায় প্রয়োজনীয় নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এদিকে গোয়েন্দা সূত্রে জানা গেছে, রিটের শুনানি পরবর্তী প্রতিক্রিয়ায় আওয়ামী লীগ ও তার অঙ্গসংগঠনের সদস্য কর্তৃক হামলা, যানবাহন ভাঙচুর ও অগ্নিসংযোগসহ প্রধান প্রধান সড়কে ব্যারিকেড দিয়ে সহিংস কর্মকাণ্ডে লিপ্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

উল্লেখ্য, গত ১৯ আগস্ট ছাত্র-জনতাকে নির্বিচার হত্যার দায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নিষিদ্ধ ও নিবন্ধন বাতিল চেয়ে হাইকোর্টে রিটটি করা হয়। মানবাধিকার সংগঠন সারডা সোসাইটির পক্ষে নির্বাহী পরিচালক আরিফুর রহমান মুরাদ ভূঁইয়া রিটটি করেন।

আবুল খায়ের গ্রুপ নেবে টেরিটরি সেলস অফিসার, আবেদন শেষ ১০ এপ…
  • ২৯ মার্চ ২০২৬
ময়মনসিংহে ১১ দিনে হামে আক্রান্ত ১০৫ রোগী হাসপাতালে ভর্তি, ৩…
  • ২৯ মার্চ ২০২৬
ছুটি শেষে আজ বিকেলে বসছে সংসদ অধিবেশন
  • ২৯ মার্চ ২০২৬
চিকিৎসা-সংসার-সন্তান নিয়ে বিপদে জুলাইয়ে গুলিবিদ্ধ শাবিপ্রবি…
  • ২৯ মার্চ ২০২৬
তেলের দাম ও বাসভাড়া বাড়িয়েছেন কারা, যা বললেন নাসীরুদ্দীন পা…
  • ২৯ মার্চ ২০২৬
ময়মনসিংহে চাল ব্যবসায়ীকে হত্যার রহস্য উদঘাটন, হত্যাকারী গ্র…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence