চুক্তিতে নিয়োগ পাওয়া ৫ সচিব একদিন পরই পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব

১৮ আগস্ট ২০২৪, ১০:৪৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৪ AM
জনপ্রশাসন মন্ত্রণালয়

জনপ্রশাসন মন্ত্রণালয় © লোগো

চুক্তিতে নিয়োগ পাওয়া অবসরপ্রাপ্ত ৫ অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে চুক্তিতে সচিব হিসেবে নিয়োগের একদিন পর তাদের পদোন্নতি দিয়েছে অন্তর্বর্তী সরকার।

আজ রবিবার (১৮ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়। এর আগে, গতকাল শনিবার (১৭ আগস্ট) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে তাদের চুক্তিতে নিয়োগ দেওয়া হয়।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব ড. শেখ আব্দুর রশিদ, রাষ্ট্রপতির কার্যালয়ের জন বিভাগের সচিব ড. নাসিমুল গনি, রেলপথ মন্ত্রণালয়ের সচিব এম এ আকমল হোসেন আজাদ, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ সচিব মো. এহছানুল হক, জননিরাপত্তা বিভাগের সচিব ড. মোহাম্মদ আব্দুল মোমেনকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপনে বলা হয়, চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত ৫ জন সচিবকে সিনিয়র সচিব পদমর্যাদা দেওয়া হলো। জনস্বার্থে এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় এতিম শিক্ষার্থীদের সঙ্গে সাবেক ছাত্রদল নেতা মাহবু…
  • ১৫ অক্টোবর ২০২৬
ইউরোপীয় পার্লামেন্টে ট্রেইনিশিপের সুযোগ, মাসিক বৃত্তি-ভ্রমণ…
  • ১৫ অক্টোবর ২০২৬