ছাত্র আন্দোলনে হত্যাকাণ্ড তদন্তে শিগগির কাজ শুরু করবে জাতিসংঘ

১৪ আগস্ট ২০২৪, ০৯:২৮ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৩৯ AM

© সংগৃহীত

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসের সঙ্গে ফোনে কথা বলেছেন জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক। বাংলাদেশের সাম্প্রতিক ছাত্র আন্দোলন চলাকালে বিক্ষোভকারীদের হত্যার ঘটনা তদন্তে শিগগিরই জাতিসংঘ কাজ শুরু করবে বলে ফোনালাপে জানিয়েছেন সংস্থাটির মানবাধিকার প্রধান। তদন্তকাজ শুরু করতে একটি বিশেষজ্ঞদল অচিরেই বাংলাদেশ সফর করবে বলেও জানান তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব এসব তথ্য জানান।

বাংলাদেশের ছাত্রদের বিপ্লবে জাতিসংঘের সমর্থন জানানোয় এবং এই সময়ে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর নজিরবিহীন নির্মম হত্যাকাণ্ডের প্রতিবাদ জানানোর পর বুধবার ফোনালাপে প্রধান উপদেষ্টা জাতিসংঘের মানবাধিকার প্রধান এবং জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসকে ধন্যবাদ জানিয়েছেন।

ড. মুহম্মদ ইউনূস জাতিসংঘ মানবাধিকার প্রধানকে বলেন, তার প্রশাসনের মূলভিত্তি হবে মানবাধিকার এবং প্রতিটি নাগরিকের নিরাপত্তার বিষয়টিতে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার রয়েছে।

বাংলাদেশে মানবাধিকার সমুন্নত রাখতে এবং দেশ পুনর্গঠনে জাতিসংঘের সার্বিক সহযোগিতা কামনা করেন প্রফেসর মুহম্মদ ইউনূস।

 

গুচ্ছের ‘এ’ ইউনিটের ফল কবে, যা বলছে কর্তৃপক্ষ
  • ১২ এপ্রিল ২০২৬
কবে প্রকাশ করা হবে চূড়ান্ত ভোটার তালিকা? জানাল ইসি
  • ১২ এপ্রিল ২০২৬
ঢাবিতে পানি-বিদ্যুতের অপচয় রোধে ছাত্রদলের সচেতনতামূলক কর্মস…
  • ১২ এপ্রিল ২০২৬
ইসলামাবাদে ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা ব্যর্থ—এখন কী হবে?
  • ১২ এপ্রিল ২০২৬
১৯৭০ এর দশকের জ্বালানি তেল সংকটের সময় কী হয়েছিল?
  • ১২ এপ্রিল ২০২৬
৪ সিটি কর্পোরেশনে বিশেষ গণটিকাদান কর্মসূচি শুরু
  • ১২ এপ্রিল ২০২৬