হেলিকপ্টার থেকে গুলির অর্ডার দেওয়ারা সমানভাবে অপরাধী: হাইকোর্ট

১৪ আগস্ট ২০২৪, ০৩:২৩ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM

© সংগৃহীত

শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টার থেকে যারা গুলি করেছেন তারা শুধু একাই অপরাধী নন। যারা হেলিকপ্টার থেকে গুলির অর্ডার দিয়েছেন তারা সমানভাবে অপরাধী। এর দায় কেউই এড়াতে পারেন না বলে জানিয়েছে হাইকোর্ট। বুধবার (১৪ আগস্ট) বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মো. বজলুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এমন মন্তব্য করেন। 

শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলিতে ১০ শিশু নিহত হওয়ার ঘটনায় দায়ের করা রিটের শুনানিতে আদালত এ মন্তব্য করেন। রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট তৈমুর আলম খোন্দকার। 

পরে আদালত হেলিকপ্টার থেকে গুলিতে ১০ শিশু নিহতের ঘটনায় দায়ের করা রিটের আদেশের জন্য আগামীকাল বৃহস্পতিবার দিন ধার্য করেন।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনে হেলিকপ্টারের গুলিতে নিহত প্রত্যেক শিশুর পরিবারকে এক কোটি করে ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশনা চেয়ে রিট দায়ের করা হয়। রিটে হাইকোর্টের বিচারপতির নেতৃত্বে বিচার বিভাগীয় তদন্ত চাওয়া হয়।

বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬