ঝিনাইদহে ভারতীয় পুলিশ সদস্য আটক

১৪ আগস্ট ২০২৪, ০৩:২৪ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM
আটককৃত ভারতীয় পুলিশ সদস্য

আটককৃত ভারতীয় পুলিশ সদস্য © সংগৃহীত

ঝিনাইদহের মহেশপুর সীমান্ত থেকে পিভি জন সিলভার রাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করেছে বিজিবি। গত সোমবার (১২ আগস্ট) বিকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে মহেশপুর ৫৮ ব্যাটালিয়ন বিজিবি তাকে আটক করা হয়।

আটককৃত পিভি জন সিলভার রাজের বাড়ি তামিলনাড়ু প্রদেশের ত্রিসিটি জেলা ইকুদু থানার আনগুনগর গ্রামে। এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন ৫৮ বিজিবির পরিচালক মো. আজিজুস শহীদ।

তিনি জানান, অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশ করার অপরাধে গত ২২ মার্চ মহেশপুর ব্যাটালিয়ন (৫৮ বিজিবি) পিভি জন সিলভার রাজ নামে এক ভারতীয় পুলিশ সদস্যকে আটক করে মহেশপুর থানায় সোপর্দ করা হয়। গত ১৩ জুন আদালত থেকে জামিন প্রাপ্ত হয়ে পলাতক থাকেন পিভি জন। সোমবার (১২ আগস্ট) বিকালে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে প্রত্যাবর্তনের চেষ্টাকালে আবারো তাকে আটক করা হয়। আটককৃত ভারতীয় পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা দায়ের করে মঙ্গলবার (১৩ আগস্ট) মহেশপুর থানায় সোপর্দ করা হয়। 

মহেশপুর থানা কর্তৃক সন্ধ্যায় আসামিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালত হাজির করলে রাতেই তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ প্রদান করেন। পরে রাত ৮টার দিকে আটককৃত ভারতীয় পুলিশ সদস্যকে ঝিনাইদহ জেলা কারাগারে হস্তান্তর করা হয় বলে জানান ৫৮ বিজিবির পরিচালক আজিজুস শহীদ।

বুটেক্সের দ্বিতীয় সমাবর্তন: নিবন্ধনের সময় বাকি আর মাত্র ৫ দ…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস উদ্‌যাপন, চোখে স্প্রে ঢুকে…
  • ১৬ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা
  • ১৬ অক্টোবর ২০২৬
সীমান্ত থেকে দুই পুলিশকে আটক করে নিয়ে গেল বিএসএফ
  • ১৬ অক্টোবর ২০২৬
২ হাজার পিস ইয়াবাসহ শিক্ষক দম্পতি আটক
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১০ দিনের ছুটি শুরু আজ
  • ১৬ অক্টোবর ২০২৬