বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর আহসান এইচ মনসুর

১৩ আগস্ট ২০২৪, ১১:৪১ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪০ AM
ড. আহসান এইচ মনসুর

ড. আহসান এইচ মনসুর © সংগৃহীত

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হলেন গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর। দেশের কেন্দ্রীয় ব্যংকের ১৩তম গভর্নর হিসেবে আগামী চার বছরের জন্য তাকে নি‌য়োগ দিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ আগস্ট) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠন ও বাজার বিভাগ তা‌কে নি‌য়োগ দি‌য়ে প্রজ্ঞাপন জারি ক‌রে‌ছে।

রাষ্ট্রপ‌তির আদে‌শে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগের উপ স‌চিব আফছানা বিল‌কি‌সের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, ‘বাংলা‌দেশ ব্যাংক অর্ডার ১৯৭২ এর ১০ (৫) অনুযায়ী পলিসি রিসার্চ ইন্সটিটিউট অব বাংলাদেশ (পিআরআই)-এর নির্বাহী পরিচালক ড. আহসান এইচ মনসুর-কে অন্যান্য সব প্রতিষ্ঠান ও সংগঠনের সাথে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে তাঁর যোগদানের তারিখ থেকে ৪ (চার) বছরের জন্য বাংলাদেশ ব্যাংক-এর গভর্নর পদে নিয়োগ প্রদান করা হলো।’

ড. আহসান এইচ মনসুর ১৯৭৪ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতক সম্পন্ন করেন। পরের বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রভাষক হিসেবে যোগ দেন। তিনি ১৯৭৭ সালে ম্যাকমাস্টার বিশ্ববিদ্যালয় থেকে অর্থনীতিতে স্নাতকোত্তর সম্পন্ন করেন। আর ১৯৮২ সালে ওয়েস্টার্ন অন্টারিও বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেন। ড. মনসুর ১৯৮১ সালে আন্তর্জাতিক মুদ্রা তহবিলে যোগ দেন। তিনি ১৯৮৩ থেকে ১৯৮৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের ফিসকাল অ্যাফেয়ার্স বিভাগে কাজ করেছেন।

বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬