সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

১৩ আগস্ট ২০২৪, ১০:০৮ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত © সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের ওপারে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে মো. আব্দুল্লাহ (৩৫) নামে এক বাংলাদেশি যুবকের মৃত্যু হয়েছে। রোববার (১১ আগস্ট) রাতে শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তের ওপারে ভারতীয় অংশে গুলিবিদ্ধ হয়ে মারা যান তিনি।

নিহত আব্দুল্লাহ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের দক্ষিণ নিশিপাড়ার মৃত নজরুল ইসলামের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল আলীম এ তথ্য নিশ্চিত করেছেন। তবে সোমবার (১২ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত তথ্য নিশ্চিত করেনি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

ইউপি সদস্য আব্দুল আলীম জানান, রোববার রাতে আব্দুল্লাহসহ কয়েকজন বাংলাদেশি সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেন। এ সময় বিএসএফ গুলি করলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। তবে অক্ষত অবস্থায় তার সহযোগীরা বাংলাদেশে ফিরে আসেন।

বিভিন্ন সূত্রে জানা যায়, রোববার দিনগত রাতে ভারতের মালদা জেলার চাঁদনিচক সীমান্ত দিয়ে অবৈধভাবে আব্দুল্লাহসহ কয়েকজন সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করে। এ সময় চাঁদনিচক ক্যাম্পের বিএসএফ সদস্যরা গুলি করলে ঘটনাস্থলেই মারা যান আব্দুল্লাহ। পরে তার মরদেহ নিয়ে যায় বিএসএফ। এদিকে সোমবার রাত ১১টা পর্যন্ত মরদেহ হস্তান্তর করেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী।

চাঁপাইনবাবগঞ্জ সীমান্তের দায়িত্বপ্রাপ্ত ৫৩ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মনির উজ জামান বলেন, সীমান্ত এলাকায় একজন বাংলাদেশি মারা গেছেন এমন তথ্য জেনেছি। এর পরিপ্রেক্ষিতে বিএসএফকে চিঠি দেওয়া হয়েছে। তবে মৃত্যুর খবর নিশ্চিত করে বিএসএফ চিঠির উত্তর দেয়নি এখনো।

ট্যাগ: ভারত
হবিগঞ্জে তেল মজুত ও পাচার ঠেকাতে অভিযান
  • ১২ এপ্রিল ২০২৬
অবসরপ্রাপ্ত শিক্ষকদের ম্যানেজিং কমিটির সভাপতি করার চিন্তা স…
  • ১২ এপ্রিল ২০২৬
এক্সিকিউটিভ নিয়োগ দেবে পপুলার ফার্মাসিউটিক্যালস, যাতায়াতসহ …
  • ১২ এপ্রিল ২০২৬
বগুড়ায় যাত্রীবাহী চলন্ত বাসে আগুন
  • ১২ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের দায়ে হল সংসদের এজিএসসহ ৩ জনের আবাসিকতা বাতিল
  • ১২ এপ্রিল ২০২৬
যোগদান সেপ্টেম্বরে, বেতন পাচ্ছেন ডিসেম্বর থেকে—বৈষম্য নিরসন…
  • ১২ এপ্রিল ২০২৬
close