আজ থেকে শুরু যাত্রীবাহী ট্রেন চলাচল

১৩ আগস্ট ২০২৪, ০৮:৪৮ AM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
আজ থেকে শুরু যাত্রীবাহী ট্রেন চলাচল

আজ থেকে শুরু যাত্রীবাহী ট্রেন চলাচল © সংগৃহীত

প্রায় ২৫ দিন বন্ধ থাকার পর যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হলো আজ থেকে। চলছে মেইল, এক্সপ্রেস ও কমিউটার ট্রেন। এর আগে গতকাল রোববার থেকে মালবাহী ট্রেন চলাচল শুরু হয়। আগামী বৃহস্পতিবার থেকে আন্তঃনগর ট্রেন চলাচল করবে। এর টিকিট বিক্রি শুরু হয়েছে গতকাল বিকেল ৫টা থেকে।

বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) মোহাম্মদ নাহিদ হাসান জানান, ১২ আগস্ট থেকে মালবাহী ট্রেন, ১৩ আগস্ট থেকে মেইল, এক্সপ্রেস, লোকাল ও কমিউটার ট্রেন চলার সিদ্ধান্ত নেয়া হয়। আর ২৭ দিন বন্ধ থাকার পর ১৫ আগস্ট থেকে সারাদেশে চলবে আন্তঃনগর ট্রেন। তবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পারাবত ও জামালপুর এক্সপ্রেস ট্রেন বন্ধ থাকবে।

এদিকে বাংলাদেশ রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান পরিচালন কর্মকর্তা (এসিওপিএস) কামাল আখতার হোসেন স্বাক্ষরিত এক চিঠিতে জানানো হয়েছে, দেশব্যাপী ছাত্র আন্দোলন চলাকালীন গত ১৯ জুলাই থেকে গত ৫ আগস্ট পর্যন্ত আন্তঃনগর ট্রেনের কোচে অগ্নিসংযোগ, কোচের দরজা ও জানালার গ্লাস ভেঙে ফেলার ঘটনা ঘটে। এর মধ্যে গত ১-৩ আগস্ট পর্যন্ত সীমিত পরিসরে কমিউটার ট্রেন চলাচল করে।

জামালপুর এক্সপ্রেসের ছয়টি কোচের জানালা, জয়ন্তিকা এক্সপ্রেসের ১৩টি কোচের ৫৮টি জানালা ও ১৮টি দরজা এবং পারাবত এক্সপ্রেসের ১৬টি কোচের ১৪১টি জানালা ও ২৭টি দরজার কাচ ভাঙচুর হয়। চিঠিতে বলা হয়, বর্তমানে রেকগুলো আখাউড়া ও ময়মনসিংহে রয়েছে। ক্ষতিগ্রস্ত কোচগুলো বেজ স্টেশন এবং পাহাড়তলী শেডে পাঠিয়ে মেরামত করতে হবে, যা সময়সাপেক্ষে ব্যাপার।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রতিদিন ৪০০টির মতো যাত্রীবাহী ও মালবাহী ট্রেন চলাচল করে। এর মধ্যে ভারত ও বাংলাদেশের মধ্যে চলাচলকারী মৈত্রী, বন্ধন ও মিতালি এক্সপ্রেসও রয়েছে। আন্তদেশীয় ট্রেনগুলো ১৮ জুলাই থেকে বন্ধ করার পর আর চালু হয়নি। এ ক্ষেত্রে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে সমঝোতা ছাড়া এসব ট্রেন এখনই চালু করা যাবে না। সারা দেশে ট্রেনে প্রতিদিন চলাচল করেন প্রায় আড়াই লাখ যাত্রী।

ট্যাগ: জাতীয়
বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬