আপিল বিভাগে ৪ বিচারপতি নিয়োগ

১২ আগস্ট ২০২৪, ১০:১২ PM , আপডেট: ২৮ জুলাই ২০২৫, ১১:৪২ AM
সুপ্রিম কোর্ট

সুপ্রিম কোর্ট © ফাইল ছবি

সুপ্রিম কোর্টের আপিল বিভাগে ৪ জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি। সোমবার (১২ আগস্ট)  আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে- মহামান্য রাষ্ট্রপতি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান-এর ৯৫(১) অনুচ্ছেদে প্রদত্ত ক্ষমতাবলে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, হাইকোর্ট বিভাগে কর্মরত নিম্নবর্ণিত ৪(চার) জন বিচারক-কে তাহাদের শপথ গ্রহণের তারিখ হইতে বাংলাদেশ সুপ্রীম কোর্ট, আপীল বিভাগের বিচারক নিয়োগদান করিয়াছেন।  

তারা হলেন- বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী, বিচারপতি সৈয়দ মোহাম্মদ জিয়াউল করিম, বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি এস এম এমদাদুল হক।  

এদিকে সুপ্রিম কোর্ট সুত্র বলছে নবনিযুক্ত আপিল বিভাগের চার বিচারপতিকে কাল সকাল সাড়ে ১০ টায় শপথ পড়াবেন প্রধান বিচারপতি। সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে এই শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।

বেড়াতে নিয়ে স্ত্রীকে হত্যা, রহস্য উদঘাটন
  • ১৬ অক্টোবর ২০২৬
‘বিসিএসের প্রস্তুতিতে বেশি পড়ার চেয়ে কৌশলী হওয়া জরুরি’
  • ১৬ অক্টোবর ২০২৬
কোকেন সেবনের পর লন্ডনের রাস্তায় অচেতন আমিরাতের রাজপরিবারের …
  • ১৬ অক্টোবর ২০২৬
৬ দিন বন্ধ থাকবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিস
  • ১৬ অক্টোবর ২০২৬
সাতসকালে রাজধানীর সড়কে প্রাণ গেল দুই নারীর
  • ১৬ অক্টোবর ২০২৬
মোটরসাইকেলের সামনে নম্বরপ্লেট বসানোর সময় বেধে দেওয়া হলো, ন…
  • ১৬ অক্টোবর ২০২৬