সংসদ এলাকায় একটি কক্ষে লুকিয়ে ছিলেন পলক

১০ আগস্ট ২০২৪, ০৯:৪৩ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:২৮ AM
জুনায়েদ আহমেদ পলক

জুনায়েদ আহমেদ পলক © সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখে শেখ হাসিনা গত ৫ আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগের পর দেশ ছেড়ে চলে যান। এর পর প্রায় ২৪ ঘণ্টা জাতীয় সংসদ ভবন এলাকার একটি কক্ষে আত্মগোপনে ছিলেন সাবেক ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। 

মঙ্গলবার (৬ আগস্ট) আওয়ামী লীগ সরকারের পতনের পর দিন দুপুর পর্যন্ত পলক ওই এলাকাতেই ছিলেন। এরপর তিনি বিশেষ উপায় অবলম্বন করে বিদেশে পালিয়ে যাওয়ার জন্য বিমানবন্দরে যান। কিন্তু সেখান থেকে তাকে নিজেদের হেফাজতে নিয়ে যায় সেনাবাহিনী।

জানা গেছে, সরকারের পতনের আগের দিন স্ত্রী ও সন্তানকে বিদেশে পাঠিয়ে দেন তিনি। অবশ্য তার স্ত্রী একা যেতে চাননি। পলককে সঙ্গে নিয়ে যেতে চেয়েছিলেন। কিন্তু পালিয়ে গেলে শেখ হাসিনার সঙ্গে বেইমানি করা হবে বলে স্ত্রীকে বোঝান। পরে অবশ্য তার স্ত্রী আরিফা জেসমিন মনিকা ও তার তিন সন্তান সরকার পতনের একদিন আগেই দেশ ছাড়েন।

এছাড়াও গত ২ আগস্ট নাটোরে নিজ এলাকায় জনগণের কাছে ক্ষমা চেয়ে একটি বক্তব্য দেন পলক। এরপরই তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পদত্যাগের আবেদন নিয়ে যান। কিন্তু সাবেক প্রধানমন্ত্রী তাকে ধমক দেন। মন্ত্রিসভা থেকে একজন পদত্যাগ করলে অন্যরাও পদত্যাগ করবে এবং দলীয় নেতাকর্মীদের মনোবল ভেঙে যাবে বলে পলককে বোঝান শেখ হাসিনা।

জনগণের কাছে ক্ষমা চাওয়ার কারণে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সাবেক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরও পলককে ধমক দিয়েছেন। এসব কারণে সরকার পতনের আগে তিনি দেশ ছেড়ে যেতে পারেননি বলেন জানা গেছে।

ঢাকা-১৭ আসনে নির্বাচনে খরচের হিসাব জানালেন বিএনপি চেয়ারম্যান
  • ৩০ মার্চ ২০২৬
ঢামেকসহ ৫ মেডিকেল কলেজে নতুন অধ্যক্ষ
  • ৩০ মার্চ ২০২৬
স্বাস্থ্য অধিদপ্তরের এডিজি হলেন অধ্যাপক ফোয়ারা তাসমীম
  • ৩০ মার্চ ২০২৬
বিশেষ ব্যবস্থায় হামের টিকা দেওয়ার সিদ্ধান্ত সরকারের
  • ৩০ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন তারেক রহমান
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে স্থল অভিযানে সেনা পাঠাবে না যুক্তরাজ্য
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence