দেশ আগেও স্বাধীন ছিল না, এখনও নয়: তসলিমা নাসরিন

০৮ আগস্ট ২০২৪, ০২:১৭ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৩২ AM
তসলিমা নাসরিন

তসলিমা নাসরিন © ফাইল ছবি

প্রবাসী বাংলাদেশি লেখক তসলিমা নাসরিন বলেছেন, দেশ আগেও স্বাধীন ছিল না, স্বাধীন এখনও নয়। ছাত্র-জনতার দ্বিতীয় স্বাধীনতার তুলনাকে তিনি মহান মুক্তিযুদ্ধকে অপমান করা হচ্ছে বলেই মনে করছেন। 

বৃহস্পতিবার (৮ আগস্ট) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এসব লিখেছেন। 

তসলিমা নাসরিন লিখেছেন— গণঅভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতন হয়েছে। কিছু লোক দাবি করছে, এটি একটি মুক্তিযুদ্ধ, দাবি করছে  যারা পুলিশের গুলিতে নিহত হয়েছে, তারা শহীদ। একে মুক্তিযুদ্ধ নাম দিয়ে ৭১এর মহান মুক্তিযুদ্ধকে অপমান কি না করলেই নয়!  বলা হচ্ছে দেশ ''স্বাধীন'' হয়েছে। না, দেশ আগেও স্বাধীন ছিল না, স্বাধীন এখনও নয়। দেশ এখন দেশদ্রোহীদের হাতে বিপন্ন। যারা দেশের সংখ্যালঘুদের বাড়িঘর পুড়িয়ে ছাই করে দিচ্ছে, যার ফলে হাজারো সংখ্যালঘু দেশ ত্যাগ করতে বাধ্য হচ্ছে, যারা পুড়িয়ে ছাই করে দিচ্ছে, দেশের জাদুঘর, পাঠাগার, একাডেমি, থিয়েটার, সিনেমাহল, ভেঙ্গে গুঁড়িয়ে দিচ্ছে ভাষ্কর্য, মনুমেন্ট, যারা মানুষের বাড়িঘর  লুট করছে, বাড়ি ঘরে  চুরি ডাকাতি করছে --- তারা দেশদ্রোহী ছাড়া কিছু নয়।  

দেশের মাটি অনেককাল থেকেই কামড় দিয়ে রেখেছে মৌলবাদী এবং জিহাদি অপশক্তি। তিরিশ বছরের নির্বাসন থেকে আমি যদি দেশে ফিরতে পারি, যদি প্রাণের ভয়ে ভিন দেশে পাড়ি দেওয়া মুক্তচিন্তক, যুক্তিবাদী, নিরীশ্বরবাদীরা  দেশে ফিরতে পা্রে, যদি  সংখ্যালঘুরা তাদের ফেলে যাওয়া  ভিটেমাটিতে ফিরতে পারে, নির্ভয়ে  নিরাপদে দেশে বাস করতে পারে, তবেই দেশকে বলা যায় স্বাধীন। তার আগে নয়।

ট্যাগ: কোটা
যেভাবে অফিস সহায়ক ও কম্পিউটার অপারেটরের কাছ থেকে ছড়িয়ে পড়ে …
  • ১৬ অক্টোবর ২০২৬
বঙ্গভঙ্গ, নবাব সলিমুল্লাহর জীবন বাজি এবং রাজধানী ঢাকার পুনর…
  • ১৬ অক্টোবর ২০২৬
সিন্ডিকেট করে পেয়াজের দাম বৃদ্ধি, ৬ কোম্পানিকে ২১০ কোটি টাক…
  • ১৬ অক্টোবর ২০২৬
উড়ন্ত কার উন্মোচন করলেন ইলন মাস্ক, বাজারে আসতে পারে ২০২৮ স…
  • ১৬ অক্টোবর ২০২৬
ডাকসু নির্বাচনকে ঢাবির একাডেমিক ক্যালেন্ডারভুক্ত করতে না পা…
  • ১৬ অক্টোবর ২০২৬
শিক্ষার্থীদের চাঁদায় শিক্ষক দিবস, পার্টি স্প্রেতে ছাত্রীর চ…
  • ১৬ অক্টোবর ২০২৬