সীমান্ত দিয়ে পলায়ন ঠেকাতে হটলাইন চালু বিজিবির

০৭ আগস্ট ২০২৪, ১২:০৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৪২ AM
বর্ডার গার্ড বাংলাদেশ

বর্ডার গার্ড বাংলাদেশ © সংগৃহীত

সীমান্ত দিয়ে পলায়ন রোধে বিজিবিকে তথ্য দিয়ে সহায়তার অনুরোধ জানিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। 

বুধবার (৭ আগস্ট) বিজিবির সদর দফতরের এক ক্ষুদে বার্তায় এই অনুরোধ জানানো হয়। বিজিবিকে তথ্য দেওয়ার জন্য দুটি নম্বর দেওয়া হয়েছে। যোগাযোগ: +8801769-600682 এবং +8801769-620954।

এছাড়াও অবৈধভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য নিরাপত্তা জোরদার করা হয়েছে। 

গতকাল মঙ্গলবার (৬ আগস্ট) বিজিবির সদর দফতর থেকে জনসংযোগ কর্মকর্তা শরীফুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য জানিয়ে বলেন, ‘দেশের যেকোনো সীমান্ত দিয়ে অবৈধভাবে যাতে কেউ সীমান্ত অতিক্রম করতে না পারে সেজন্য বাংলাদেশের সব সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে বিজিবি।’

এছাড়া বিমানবন্দর দিয়ে পলায়ন চেষ্টায় গতকাল অনেককে আটক করা হয়েছে।

ট্যাগ: জাতীয়
৪৭ পাকিস্তানি সেনাসহ সৌদি জোটের ৮৫ জনকে আটকের দাবি হুতিদের
  • ১৩ অক্টোবর ২০২৬
দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন, ভরিতে কত? 
  • ১৩ অক্টোবর ২০২৬
৩ বিভাগে বজ্রবৃষ্টির আভাস
  • ১৩ অক্টোবর ২০২৬
এনআরবিসি ব্যাংকে ৬ পদে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর্যন্ত
  • ১৩ অক্টোবর ২০২৬
চুয়েটে ২২ ঘণ্টা ধরে অবরুদ্ধ উপাচার্যসহ কয়েকজন, অসুস্থ দুই স…
  • ১৩ অক্টোবর ২০২৬
হাউজিং অ্যান্ড বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউটে ৭ পদে চাকরি, আবে…
  • ১৩ অক্টোবর ২০২৬