‘সন্তান হত্যার বিচার পেয়েছি’ বললেন ফাইয়াজের মা

০৬ আগস্ট ২০২৪, ০৪:৫৮ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১০:৫০ AM

© সংগৃহীত

গত ১৮ জুলাই ধানমন্ডিতে কোটা সংস্কার আন্দোলনকারীদের ‘কমপ্লিট শাটডাউন’ চলাকালে গুলিতে নির্মমভাবে নিহত হন ঢাকা রেসিডেনসিয়াল মডেলে কলেজের একাদশ শ্রেনীর ছাত্র ফারহান ফাইয়াজ। সোমবার (৬ আগস্ট) শেখ হাসিনা পদত্যাগের পর এক প্রতিক্রিয়ায় ফাইয়াজের মা জানিয়েছেন, সন্তান হত্যার বিচার পেয়ে গেছেন তিনি।

ফাইয়াজের মা নাজিয়া ফেসবুকে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ, আমার ফারহানের বিচার হয়েছে।’

এর আগে ১৮ জুলাই সন্তানের মৃত্যুর খবর জানিয়ে ফেসবুকে এক পোস্টে ফায়াজের মা নাজিয়া খান লিখেছিলেন, ‘দিস ইজ মাই ফারহান ফাইয়াজ।  হি ইজ ডেড নাও। আই ওয়ান্ট জাস্টিস (এই আমার ফারহান আইয়াজ। সে এখন মৃত। আমি ন্যায়বিচার চাই)।’

ওই দিনই আরেক পোস্টে নাজিয়া লিখেছিলেন, ‘তারা আমার ছেলেকে হত্যা করেছে। তার বয়স এখনও ১৮ বছরও হয়নি।  সে ২০০৬ সালের ১২ সেপ্টেম্বর জন্ম নিয়েছে। আমি চাই আপনারা সবাই সামর্থ্য অনুযায়ী আওয়াজ তুলুন।  আমি এর বিচার চাই’।

ফারহান ফাইয়াজের পুরো নাম মো. ফারহানুল ইসলাম ভূঁইয়া। তার বয়স ছিল ১৮ বছরেরও কম।  উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থী ছিলেন এবং ২০২৫ ব্যাচের শিক্ষার্থীদের সঙ্গে পরীক্ষায় অংশ নেওয়ার কথা ছিল তার। 

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬