শিক্ষক আসিফ মাহতাবকে নিয়ে স্ট্যাটাস আহমাদুল্লাহর

৩১ জুলাই ২০২৪, ০৯:৪৫ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
শিক্ষক আসিফ মাহতাবকে নিয়ে স্ট্যাটাস আহমাদুল্লাহর

শিক্ষক আসিফ মাহতাবকে নিয়ে স্ট্যাটাস আহমাদুল্লাহর © সংগৃহীত

রাজধানীর বনানীর সেতু ভবনে হামলা মামলায় ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক আসিফ মাহতাবকে গ্রেপ্তার ও রিমান্ডের ঘটনার নিন্দা জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়খ আহমাদুল্লাহ। বুধবার (৩১ জুলাই) রাতে তার ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি নিন্দা জানান।

এতে তিনি লেখেন, ইংল্যান্ড থেকে ফিলোসফিতে উচ্চতর ডিগ্রি নেয়া একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব, ব্যক্তিগত চিকিৎসকের ভাষ্যমতে মেরুদণ্ডের সমস্যার কারণে তিনি বেশিক্ষণ একভাবে বসে বা দাঁড়িয়ে থাকতে পারেন না। তাকে চলাফেরা করতে হয় লাঠিতে ভর দিয়ে।

এই রকম একজন অসুস্থ মানুষ সেতু ভবনে হামলা করতে যাবেন তা কোনোভাবেই বিশ্বাসযোগ্য না। তারপরও সেতু ভবনে আক্রমণের অভিযোগে তাকে ছয়দিনের রিমান্ডে নেয়া হয়েছে। এই ঘটনার নিন্দা জানাই।

অনতিবিলম্বে বিশ্ববিদ্যালয় শিক্ষক আসিফ মাহতাব সহ গ্রেফতারকৃত সকল শিক্ষক-শিক্ষার্থী ও নিরপরাধ মানুষকে মুক্তি দিন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের কয়েকজন খেলোয়াড়ের ছাত্রত্ব নিয়ে প্রশ্ন…
  • ১৭ অক্টোবর ২০২৬
কক্সবাজারের নতুন ট্রেনের টিকিট বিক্রি শুরু, অন্য দুটির চেয়ে…
  • ১৭ অক্টোবর ২০২৬
এবার আমরাও বিক্ষোভে বসব— বলল ভারতের সুপ্রিম কোর্ট
  • ১৭ অক্টোবর ২০২৬
রাজনীতিতে না জড়িয়েও গেজেট বঞ্চিত বগুড়ার ফাহিম, দিলেন আবেগঘন…
  • ১৭ অক্টোবর ২০২৬
৬.৬ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল পাকিস্তান 
  • ১৭ অক্টোবর ২০২৬
একই বাসায় বিসিএস প্রস্তুতি, বুয়েটের চার বন্ধুই প্রশাসন ক্যা…
  • ১৭ অক্টোবর ২০২৬