কনিষ্ঠ বিচারপতি অসুস্থ থাকায় আজ শুনানি হচ্ছে না ৬ সমন্বয়কের মামলা

৩১ জুলাই ২০২৪, ১২:১৩ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৪ AM
কনিষ্ঠ বিচারপতি অসুস্থ থাকায় আজ শুনানি হচ্ছে না ৬ সমন্বয়কের মামলা

কনিষ্ঠ বিচারপতি অসুস্থ থাকায় আজ শুনানি হচ্ছে না ৬ সমন্বয়কের মামলা © সংগৃহীত

বিচারপতি অসুস্থ থাকায় আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটা সংস্কার আন্দোলনের ছয় সমন্বয়ককে ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনা চেয়ে করা রিটের আদেশ আজ হবে না। বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন অসুস্থতার কারণে ছুটি নিয়েছেন। 

বুধবার (৩১ জুলাই) সকালে সংশিষ্ট আদালতের বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলন প্রধান বিচারপতির কাছে অসুস্থতার কারণ দেখিয়ে ছুটি নেন বলে নিশ্চিত করেছে প্রধান বিচারপতির দপ্তর।

এদিন বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটি শুনানির জন্য দিন ধার্য ছিল। শুনানিকে কেন্দ্র করে আজ সকাল থেকেই হাইকোর্টের এই বেঞ্চে ভিড় করতে থাকেন আইনজীবী ও সাংবাদিকরা। পরে জানানো হয়, বেঞ্চের জুনিয়র বিচারপতি ছুটিতে আছেন। এ কারণে ডিভিশন বেঞ্চ আজ বসছে না।

আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর গুলি না করার নির্দেশনা চেয়ে করা রিট আবেদনের ওপর আদেশের জন্য গতকাল মঙ্গলবার (৩০ জুলাই) শুনানি শেষে হয়েছে আজ বুধবার (৩১ জুলাই) ফের শুনানি ও আদেশের দিন ধার্য করেছিলেন বিচারপতি মোস্তফা জামান এবং বিচারপতি এসএম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ।

আদালতে রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন, অ্যাডভোকেট জেড আই খান পান্না, ব্যারিস্টার অনীক আর হক, অ্যাডভোকেট মানজুর আল মতিন প্রীতম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এস এম মুনীর, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল শেখ মো. মোরসেদ ও অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মেহেদী হাছান চৌধুরী।

আমদানির চালান যাচাইয়ে আর কাগজপত্রের ঝামেলা থাকছে না
  • ০৭ এপ্রিল ২০২৬
‘এমপিওভুক্ত শিক্ষকদের বদলি এনটিআরসিএর মাধ্যমে হবে’
  • ০৭ এপ্রিল ২০২৬
শেরপুর-৩ আসনে ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে দুই উপজেলা
  • ০৭ এপ্রিল ২০২৬
সত্তরের দশকের চেয়েও ভয়াবহ জ্বালানি সংকটে পড়তে যাচ্ছে বিশ্ব
  • ০৭ এপ্রিল ২০২৬
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার 
  • ০৭ এপ্রিল ২০২৬
বিসিবিতে নেতৃত্ব পরিবর্তনে আসিফ মাহমুদের রহস্যময় পোস্ট
  • ০৭ এপ্রিল ২০২৬
close