আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর রিটের বিষয়ে আদেশ আজ

৩১ জুলাই ২০২৪, ০৯:১২ AM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM
হাইকোর্ট ও শিক্ষার্থীদের আন্দোলন

হাইকোর্ট ও শিক্ষার্থীদের আন্দোলন © ফাইল ছবি

আন্দোলনকারীদের ওপর গুলি না চালানোর নির্দেশনা ও কোটাবিরোধী আন্দোলনের ৬ জন সমন্বয়কের ডিবি হেফাজত থেকে মুক্তির নির্দেশনার বিষয়ে আজ বুধবার (৩১ জুলাই) এ বিষয়ে আদেশ দেবেন হাইকোর্ট। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের হাইকোর্ট বেঞ্চ মঙ্গলবার (৩০ জুলাই) শুনানি শেষে এ কথা জানান।

কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন হাইকোর্ট। হাইকোর্ট বলেন, ‘গত কদিনের মৃত্যুর ঘটনা দুঃখজনক। কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতা ও মানুষের মৃত্যুর ঘটনায় আমরা লজ্জিত।'

হাইকোর্ট আরও বলেন, ‌‌‘সংবিধান ও আইনে সব বিষয় লেখা আছে। কিন্তু আমরা কেউই সাংবিধানিক দায়িত্ব পালন করছি না। পুলিশ কি আচরণ করবে তাতো সিআরপিসিতে পরিষ্কার বলা আছে।’

হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মানজুর-আল-মতিন এবং আইনুন্নাহার সিদ্দিকা। আইন সচিব, স্বরাষ্ট্র সচিব, জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান, পুলিশের মহাপরিচালক, সেনা বাহিনীর প্রধান, নৌ বাহিনীর প্রধান ও বিমান বাহিনীর প্রধানকে বিবাদী করা হয়েছে রিটে।

শুনানিতে রিটকারীদের পক্ষে বক্তব্য রাখেন ব্যারিস্টার সারাহ হোসেন ও অনিক আর হক। রাষ্ট্রপক্ষে ছিলেন তিন অতিরিক্ত অ্যাটর্নী জেনারেল এসএম মনির, মেহেদী হাসান চৌধুরী ও শেখ মোর্শেদ। এ ছাড়া আরও বক্তব্য রাখেন জেষ্ঠ্য আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ূন, আজহারউল্লাহ ভূঁইয়া, নূরুল ইসলাম সুজন, শাহ মনজুরুল হক ও মনতাজউদ্দীন ফকির।

মঙ্গলবার শুনানি শেষে ব্যারিস্টার সারাহ হোসেন সাংবাদিকদের বলেন, ‘তারা (শিক্ষার্থীরা) আমাদের সন্তান। তাদেরকে রক্ষার দায়িত্ব আমাদের। তাদের ওপর গুলি চলতে পারে না।’

‘ক্যাম্পাসে ছাত্রলীগ ধরেছি’ পোস্ট দেয়া সেই ঢাবি ছাত্রশক্তির…
  • ১৩ মার্চ ২০২৬
রোজা রাখতে অক্ষম ব্যক্তি কত টাকা ফিদইয়া দেবেন?
  • ১৩ মার্চ ২০২৬
অপবিত্র অবস্থায় সেহরি খাওয়া যাবে কিনা?
  • ১৩ মার্চ ২০২৬
দুই শর্ত মানলে শবে কদরের মর্যাদা পাবে মুমিন
  • ১৩ মার্চ ২০২৬
ছয় ঘণ্টা পর ইসরায়েলে ফের মিসাইল ছুড়ল ইরান
  • ১৩ মার্চ ২০২৬
ঈদের আগে-পরে ৬ দিন মহাসড়কে ট্রাক-লরি চলাচল বন্ধ
  • ১৩ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081