রাজধানীতে আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা

৩০ জুলাই ২০২৪, ১২:০৯ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ১১:০৬ AM
কামাল হোসেন

কামাল হোসেন © ফাইল ছবি

রাজধানীর মোহাম্মদপুরে এক আওয়ামী লীগ নেতাকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার সন্ধ্যা ৭ টার দিকে এ ঘটনা ঘটে। নিহতের নাম কামাল হোসেন (৩৬)। তিনি ৩৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক ছিলেন।

একই ওয়ার্ডের যুবলীগ কর্মী অভি জানান, কাঁটাসুর এলাকায় সড়কের পাশে বসে মোবাইলে লুডু খেলছিলেন কামাল হোসেন। সন্ধ্যা সাতটার দিকে হঠাৎ বেশ কয়েকজন তরুণ ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাথাড়ি কুপিয়ে চলে যায়। পরে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পুলিশের ভাষ্য, সোমবার রাত ৯টার দিকে কাঁটাসুর এলাকায় দুর্বৃত্তরা কামাল আহমেদ নামে এক ব্যক্তিকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে পঙ্গু হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে দায়িত্বরত চিকিৎসক কামালকে মৃত ঘোষণা করেন। 

মোহাম্মদপুর থানার উপ-পরিদর্শক আব্দুল মান্নান জানান, কে বা কারা কী কারণে তাকে হত্যা করেছে, তা জানার জন্য তদন্ত চলছে। মোহাম্মদপুর থানার ওসি দীপক চন্দ্র জানান, হত্যাকান্ডটি পূর্ব শত্রুতার জের ধরে ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে তদন্তে বিস্তারিত জানা যাবে। তিনি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

বায়ুদূষণে আজ শীর্ষে দিল্লি-দ্বিতীয় লাহোর, ঢাকা কত?
  • ২২ এপ্রিল ২০২৬
যুদ্ধে ক্ষতিগ্রস্ত ৭৭৫ স্কুল সংস্কার করেছে ইরান
  • ২২ এপ্রিল ২০২৬
ইরানের ড্রোন কীভাবে বিশ্বে ক্ষমতার ধারণা বদলে দিয়েছে
  • ২২ এপ্রিল ২০২৬
২০ মিনিট ভুল প্রশ্নে পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা, অতঃপর...
  • ২২ এপ্রিল ২০২৬
ঢাবির নবীন শিক্ষার্থীদের বিশেষ মাইগ্রেশন শুরু, সুখবর পাচ্ছে…
  • ২২ এপ্রিল ২০২৬
‘বেডটাইম স্ট্যাকিং’ ঘুমের জন্য ভালো না খারাপ?
  • ২২ এপ্রিল ২০২৬